Jeremiah 43:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক এহুদা দেশে বাস করার সম্বন্ধে মাবুদের কথা মান্য করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই কারেহের পুত্র যোহানন, অন্য সব সৈন্যাধ্যক্ষ ও লোকেরা যিহূদা প্রদেশে থেকে যাওয়ার জন্য সদাপ্রভুর যে আদেশ, তা অগ্রাহ্য করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক যিহূদা দেশে বাস করিবার সম্বন্ধে সদাপ্রভুর রবে অবধান করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক যিহূদা দেশে বাস করিবার সম্বন্ধে সদাপ্রভুর রবে অবধান করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যোহানন, সৈন্যদলের সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে রয়ে যাওয়ার ব্যাপারে সদাপ্রভুর আদেশ অমান্য করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে যোহানন, সৈন্যদলের সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা এহুদা দেশে রয়ে যাওয়ার ব্যাপারে মাবুদের হুকুম অমান্য করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যোহানন বা কোনও সেনাপতি কিম্বা যিহুদীয়ায় অবশিষ্ট লোকজনদের মধ্যে কেউই প্রভু পরমেশ্বরের আদেশ পালন করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যোহানন, সেনা প্রধানরা এবং সমস্ত লোক প্রভুর আদেশ মান্য করল না এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে থাকার বিষয়ে সদাপ্রভুর কথা শুনতে অস্বীকার করল।