Jeremiah 43:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে এহুদার সমস্ত অবশিষ্টাংশকে নিয়ে, অর্থাৎ জাতিরা ছিন্নভিন্ন হওয়ার পর তাদের কাছ থেকে এহুদা দেশে প্রবাস করবার জন্য যারা ফিরে এসেছিল—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিবর্তে, কারেহের পুত্র যোহানন ও সমস্ত সৈন্যাধ্যক্ষ যিহূদার অবশিষ্ট লোকেদের মিশরের পথে চালিত করল, যারা বিভিন্ন স্থানে ছিন্নভিন্ন হয়েছিল, কিন্তু যিহূদা প্রদেশে বসবাস করার জন্য এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে যিহূদার সমস্ত অবশিষ্টাংশকে লইল—অর্থাৎ জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন হইলে পর তাহাদের নিকট হইতে যিহূদা দেশে প্রবাস করণার্থে যাহারা ফিরিয়া আসিয়াছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে যিহূদার সমস্ত অবশিষ্টাংশকে লইল- অর্থাৎ জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন হইলে পর তাহাদের নিকট হইতে যিহূদা দেশে প্রবাস করণার্থে যাহারা ফিরিয়া আসিয়াছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার বাদবাকী যে সব লোক সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে যিহূদা দেশে বাস করবার জন্য ফিরে এসেছিল তাদের নিয়ে যোহানন এবং সমস্ত সেনাপতিরা মিসরে চলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদবাকী যে সব লোক সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে এহুদা দেশে বাস করবার জন্য ফিরে এসেছিল তাদের নিয়ে যোহানন এবং সমস্ত সেনাপতিরা মিসরে চলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ায় অবশিষ্ট লোকদের এবং নানা জাতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা নর-নারী, শিশু এবং রাজকুমারীরা, যারা ফিরে এসেছিল, তাদের নিয়ে যোহানন ও সেনাপতিরা চলে গেল মিশর দেশে। সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন গদলিয়ের তত্ত্বাবধানে যাদের রেখে গিয়েছিলেন, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে গেল এবং সেই সাথে আমাকে ও বারুককেও নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকদের নিয়ে মিশরে চলে গিয়েছিল| অতীতেও শত্রুবাহিনী ঐ লোকদের যিহূদা থেকে অন্যান্য দেশে নিয়ে চলে গেলেও তারা আবার যিহূদাতেই ফিরে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারেহের ছেলে যোহানন ও সৈন্যদের সমস্ত সেনাপতি যিহূদার অবশিষ্ট সবাই যারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তারা সেখান থেকে যিহূদা দেশে বসবাস করবার জন্য ফিরে এসেছিল।