Jeremiah 43:6 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই পুরুষ, স্ত্রী ও বালক-বালিকা সকলকে এবং রাজকুমারীদেরকে ও যেসব লোককে নবূষরদন রক্ষক-সেনাপতি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন, তাদের এবং ইয়ারমিয়া নবী ও নেরিয়ের পুত্র বারূককে নিয়ে মিসর দেশে প্রবেশ করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সমস্ত পুরুষ, নারী ও ছেলেমেয়েদের এবং রাজকন্যাদের নিয়ে গেল, যাদের রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের হাতে সমর্পণ করেছিল। সেই সঙ্গে তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের পুত্র বারূককেও সঙ্গে নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই পুরুষ, স্ত্রী, ও বালকবালিকা সকলকে, এবং রাজকুমারীগণকে, ও যে সকল লোককে, নবূষরদন রক্ষক-সেনাপতি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে রাখিয়া গিয়াছিলেন, তাহাদিগকে, এবং যিরমিয় ভাববাদীকে ও নেরিয়ের পুত্র বারূককে লইল—এবং মিসর দেশে প্রবেশ করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই পুরুষ, স্ত্রী, ও বালকবালিকা সকলকে, এবং রাজকুমারীগণকে, ও যে সকল লোককে, নবূষরদন রক্ষক-সেনাপতি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে রাখিয়া গিয়াছিলেন, তাহাদিগকে এবং যিরমিয় ভাববাদীকে ও নেরিয়ের পুত্র বারূককে লইল- এবং মিসর দেশে প্রবেশ করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা ছিল সেই সব পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং রাজার মেয়েরা, যাদের রাজার রক্ষীদলের সেনাপতি নবূষরদন গদলিয়ের হাতে রেখে গিয়েছিলেন। এদের সংগে নবী যিরমিয় ও বারূককেও নিয়ে যাওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা ছিল সেই সব পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং বাদশাহ্‌র মেয়েরা, যাদের বাদশাহ্‌র রক্ষীদলের সেনাপতি নবূষরদন গদলিয়ের হাতে রেখে গিয়েছিলেন। এদের সংগে নবী ইয়ারমিয়া ও বারূককেও নিয়ে যাওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার যোহানন ও তার সেনা প্রধান সমস্ত পুরুষ, মহিলা, শিশু এবং রাজকন্যাদের মিশরে নিয়ে গেল| (বাবিলের রাজার বিশেষ রক্ষীদের প্রধান, নবূষরদন, গদলিয়কে ঐ লোকদের তত্ত্বাবধানে রেখেছিলেন|) সে ভাববাদী যিরমিয় এবং নেরিযের পুত্র বারূককেও মিশরে নিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সেই সকল পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে, রাজকুমারীদের এবং প্রত্যেক ব্যক্তিকে সঙ্গে নিল, যাদের রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন। তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের ছেলে বারূককেও নিয়ে গেল।