Jeremiah 43:9 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার হাতে কয়েকটি বড় বড় পাথর নিয়ে তফন্হেষে ফেরাউনের বাড়ির প্রবেশস্থানে যে ইটের গাঁথুনি আছে, তার সুরকির মধ্যে ইহুদীদের সাক্ষাতে ঐ পাথরগুলো লুকিয়ে রাখ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ইহুদিদের চক্ষুগোচরে কতগুলি বড়ো বড়ো পাথর সঙ্গে নাও এবং তফন্হেষে ফরৌণের প্রাসাদের প্রবেশপথে যে ইট বাঁধানো পায়ে চলার পথ আছে, সেখানে মাটির নিচে সেগুলি পুঁতে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার হাতে খানকতক বড় বড় পাথর লইয়া তফন্হেষে ফরৌণের বাটীর প্রবেশস্থানে যে ইটের গাঁথনি আছে, তাহার সুরকির মধ্যে যিহূদীদের সাক্ষাতে ঐ প্রস্তরগুলা লুকাইয়া রাখ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার হাতে খানকতক বড় বড় পাথর লইয়া তফন্হেষে ফরৌণের বাটীর প্রবেশস্থানে যে ইটের গাঁথনি আছে, তাহার সুরকির মধ্যে যিহূদীদের সাক্ষাতে ঐ প্রস্তরগুলি লুকাইয়া রাখ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি কতগুলো বড় বড় পাথর নিয়ে তফন্হেষে ফরৌণের রাজবাড়ীতে ঢুকবার পথে ইটের বাঁধানো উঠানের মাটির নীচে যিহূদীদের চোখের সামনে সেগুলো লুকিয়ে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি কতগুলো বড় বড় পাথর নিয়ে তফন্হেষে ফেরাউনের রাজবাড়ীতে ঢুকবার পথে ইটের বাঁধানো উঠানের মাটির নীচে ইহুদীদের চোখের সামনে সেগুলো লুকিয়ে রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, যাও কিছু বড় আকারের পাথর জোগাড় করে আনো| তফন্হেষ শহরে ফরৌণের প্রাসাদের সামনে মাটি ও ইঁটের তৈরী ফুটপাতে ঐ পাথরগুলি পুঁতে ফেল| যিহূদার লোকদের চোখের সামনেই তুমি ঐ পাথরগুলি মাটিতে পুঁতবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমার হাতে কতকগুলি বড় বড় পাথর নাও এবং তফনহেষে ফরৌণের বাড়ির প্রবেশপথে ইটের গাঁথনি আছে, তার মধ্যে ইহুদীদের চোখের সামনে সেগুলি লুকিয়ে রাখ।