Jeremiah 44:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর দেশে বাসকারী যে সব ইহুদীরা মিগ্‌দোলে, তফন্‌হেষে, নোফে ও পথ্রোষ প্রদেশে ছিল তাদের বিষয়ে ইয়ারমিয়ার কাছে এই কালাম নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর বাক্য সেইসব ইহুদির উদ্দেশে যিরমিয়ের কাছে উপস্থিত হল, যারা উত্তর মিশরের নিম্নাঞ্চলে মিগ্‌দোল, তফন্‌হেষ ও মেম্ফিসে এবং দক্ষিণ মিশরের উচ্চতর স্থানগুলিতে বসবাস করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশে বাসকারী, মিগ্‌দোলে, তফন্‌হেষে, নোফে ও পথ্রোষ প্রদেশে বাসকারী যিহূদীদের বিষয়ে যিরমিয়ের নিকটে এই বাক্য উপস্থিত হইল, বাহিনীগণের সদাপ্রভু,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশে বাসকারী, মিগ্‌দোলে, তফন্‌হেষে, নোফে ও পথ্রোষ প্রদেশে বাসকারী যিহূদীদের বিষয়ে যিরমিয়ের নিকটে এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশে যে সব যিহূদীরা মিগ্‌দোল, তফন্‌হেষ, নোফ ও পথ্রোষ এলাকায় বাস করত তাদের বিষয়ে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশে যে সব ইহুদীরা মিগ্‌দোল, তফন্‌হেষ, মেম্ফিস ও পথ্রোষ এলাকায় বাস করত তাদের বিষয়ে মাবুদের এই কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর দেশের মিগদোল, তফনহেষ, মেমফিস এবং দেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারী ইসরায়েলীদের ব্যাপারে প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরে বসবাসকারী যিহূদার লোকদের জন্য প্রভুর বার্তা এসেছিল যিরমিয়র কাছে| যিহূদার লোকরা তখন মিশরের মিগ্দোলে, তফন্হেষে, নোফে এবং দক্ষিণ মিশরের শহরগুলিতে বসবাস করছিল| প্রভুর বার্তা ছিল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর দেশে বসবাসকারী, মিগদোল, তফনহেষ, নোফে ও পথ্রোষে বসবাসকারী ইহুদীদের বিষয়ে যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এল,