Jeremiah 44:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই লোকেরা আজ পর্যন্ত নিজেদের অন্তর ভেঙ্গে চুরমার করে নি, ভয়ও করে নি এবং আমি আমার যে ব্যবস্থা ও বিধিকলাপ তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের সম্মুখে রেখেছি এরা সেই অনুসারে আচরণ করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজও পর্যন্ত তারা নিজেদের নতনম্র করেনি বা ভয়ও করেনি। তারা আমার বিধান ও তোমাদের সামনে আমি যে বিধিনিয়ম তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের কাছে স্থাপন করেছিলাম, তা তারা পালন করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই লোকেরা অদ্য পর্য্যন্ত চূর্ণমনা হয় নাই, ভয়ও করে নাই, এবং আমি আপনার যে ব্যবস্থা ও বিধিকলাপ তোমাদের সম্মুখে ও তোমাদের পিতৃপুরুষদের সম্মুখে রাখিয়াছি ইহারা তদনুসারে আচরণ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই লোকেরা অদ্য পর্যন্ত চূর্ণমনা হয় নাই, ভয়ও করে নাই, এবং আমি আপনার যে ব্যবস্থা ও বিধিকলাপ তোমাদের সম্মুখে ও তোমাদের পিতৃপুরুষদের সম্মুখে রাখিয়াছি, ইহারা তদনুসারে আচরণ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজও পর্যন্ত তোমরা নিজেদের অন্তর ভেংগে চুরমার কর নি কিম্বা আমাকে ভক্তিপূর্ণ ভয়ও কর নি; তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের কাছে আমি যে আইন ও নিয়ম-কানুন দিয়েছিলাম তা-ও তোমরা পালন কর নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজও পর্যন্ত তোমরা নিজেদের অন্তর ভেংগে চুরমার কর নি কিংবা আমাকে ভয়ও কর নি; তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের কাছে আমি যে শরীয়ত ও নিয়ম-কানুন দিয়েছিলাম তা-ও তোমরা পালন কর নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি তোমাদের পিতৃপুরুষ ও তোমাদের যে অনুশাসন ও বিধান দিয়েছিলাম, আজও তোমরা অনুতপ্ত হৃদয়ে আমার সেই বিধান ও অনুশাসন গ্রহণ করলে না, সম্ভ্রম করলে না আমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি আজ পর্যন্ত যিহূদার লোকরা নিজেদের নম্র বিনীত করে তুলল না| তারা আমাকে কোন রকম সম্মান জানায নি| এবং তারা আমার শিক্ষামালাকে অনুসরণ করেনি| মান্য করেনি বিধিকে যা আমি প্রণযন করেছিলাম তাদের ও তাদের পূর্বপুরুষদের জন্য|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখনও পর্যন্ত, তারা নম্র হয়নি। তারা আমার ব্যবস্থা বা চুক্তিকে সম্মান করে না, যেগুলি আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের সামনে স্থাপন করেছি। তারা সেই মত চলে না।