Jeremiah 44:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যেমন তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা জেরুশালেমকে দণ্ড দিয়েছি, তেমনি মিসর দেশ-নিবাসীদেরকে দণ্ড দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যেভাবে জেরুশালেমকে শাস্তি দিয়েছিলাম, তেমনই যারা মিশরে বসবাস করবে, তাদের তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির আঘাতে শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যেমন খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা যিরূশালেমকে দণ্ড দিয়াছি, তদ্রূপ মিসর দেশ-নিবাসীদিগকে দণ্ড দিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যেমন খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা যিরূশালেমকে দণ্ড দিয়াছি, তদ্রূপ মিসর-দেশনিবাসীদিগকে দণ্ড দিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেভাবে যিরূশালেমকে শাস্তি দিয়েছিলাম, যারা মিসরে বাস করছে তাদের আমি সেইভাবে যুুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক দিয়ে শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেভাবে জেরুজালেমকে শাস্তি দিয়েছিলাম, যারা মিসরে বাস করছে তাদের আমি সেইভাবে যুুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী দিয়ে শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমকে যে ভাবে আমি শাস্তি দিয়েছিলাম, যে ইসরায়েলীরা এখন মিশরে বাস করছে, তাদেরও সেইভাবে আমি শাস্তি দেব। তাদের উপর নেমে আসবে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীর প্রচণ্ড আঘাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরে যারা চলে এসেছে তাদের আমি চরম শাস্তি দেব| তাদের শাস্তি দেবার জন্য আমি তরবারি, অনাহার এবং মারাত্মক রোগসমূহের ব্যবহার প্রয়োগ করব, ঠিক যেমন আমি জেরুশালেমকে শাস্তি দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি মিশরে বসবাসকারীদের শাস্তি দেব, যেমন যিরূশালেমকে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী দিয়ে শাস্তি দিয়েছিলাম।