Jeremiah 44:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যেসব পুরুষ জানত যে, তাদের স্ত্রীরা অন্য দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালায়, তারা এবং কাছে দণ্ডায়মান সমস্ত স্ত্রীলোক, এক মহাসমাজ, অর্থাৎ মিসরের পথ্রোষ প্রদেশে বাসকারী সমস্ত লোক ইয়ারমিয়াকে জবাবে বললো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যে সকল পুরুষ জানত যে, তাদের স্ত্রীরা অন্য দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করেছে, সেখানে উপস্থিত অন্য স্ত্রীলোকদের সঙ্গে, নিম্নতর ও উচ্চতর মিশরে বসবাসকারী সব মানুষ, এক বিশাল জনতা যিরমিয়কে বলল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যে সকল পুরুষ জ্ঞাত ছিল যে, তাহাদের স্ত্রীরা অন্য দেবগণের উদ্দেশে ধূপ জ্বালাইয়াছে, তাহারা এবং নিকটে দণ্ডায়মান সমস্ত স্ত্রীলোক, এক মহাসমাজ, অর্থাৎ মিসরের পথ্রোষ প্রদেশে বাসকারী সমস্ত লোক যিরমিয়কে উত্তর দিয়া কহিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যে সকল পুরুষ জ্ঞাত ছিল যে, তাহাদের স্ত্রীরা অন্য দেবগণের উদ্দেশে ধূপ জ্বালাইয়াছে, তাহারা এবং নিকটে দণ্ডায়মান সমস্ত স্ত্রীলোক, এক মহাসমাজ, অর্থাৎ মিসরের পথ্রোষ প্রদেশে বাসকারী সমস্ত লোক যিরমিয়কে উত্তর দিয়া কহিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যে সব লোকেরা জানত যে, তাদের স্ত্রীরা দেব-দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালায় তারা এবং সেখানে উপস্থিত সমস্ত স্ত্রীলোকেরা, অর্থাৎ মিসরের পথ্রোষ এলাকায় বাসকারী সবাই একটা বড় দল হয়ে যিরমিয়কে বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যে সব লোকেরা জানত যে, তাদের স্ত্রীরা দেব-দেবীদের উদ্দেশে ধূপ জ্বালায় তারা এবং সেখানে উপস্থিত সমস্ত স্ত্রীলোকেরা, অর্থাৎ মিসরের পথ্রোষ এলাকায় বাসকারী সবাই একটা বড় দল হয়ে ইয়ারমিয়াকে বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যে সমস্ত লোক জানত যে তাদের স্ত্রীরা অন্য দেবতাদের উদ্দেশে বলি উৎসর্গ করেছে, তারা এবং সেখানে যে স্ত্রীলোকেরা দাঁড়িয়েছিল, তাদের সকলকে নিয়ে এক বিরাট জনতার সৃষ্টি হয়েছিল। এদের মধ্যে দক্ষিণ মিশরে বসবাসকারী ইসরায়েলীরাও ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরে বাস করা যিহূদার অধিকাংশ মহিলা নৈবেদ্য সাজিয়ে মূর্ত্তি পূজা করতো| অথবা তাদের স্বামীরাও জানতো কিন্তু বারণ করতো না| যিহূদার বহু লোকে, যারা দক্ষিণ মিশরে বাস করত একত্রিত হয়েছিল| তারা তাদের স্ত্রীদের অন্য দেবতাদের নৈবেদ্য সাজিয়ে পূজো দেওয়ার বিষয়টি নিয়ে যিরমিয়কে বলেছিল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যে সব লোকেরা জানত যে, তাদের স্ত্রীরা অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালায়, তারা এবং সেখানে উপস্থিত সমস্ত স্ত্রীলোকেরা, মহান মণ্ডলী, মিশরের পথ্রোষ এলাকায় বাসকারী সব লোক যিরমিয়কে বলল,