Jeremiah 44:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে সময় থেকে আমরা আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালানো ও পেয় উৎসর্গ ঢালা ছেড়ে দিয়েছি, সে সময় থেকে আমাদের সমস্ত বস্তুর অভাব হচ্ছে এবং আমরা তলোয়ার ও দুর্ভিক্ষ দ্বারা বিনষ্ট হচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন থেকে আমরা আকাশ-রানির উদ্দেশে ধূপদাহ ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা বন্ধ করেছি, তখন থেকে আমাদের সব বস্তুর অভাব হচ্ছে এবং আমরা তরোয়ালের আঘাতে ও দুর্ভিক্ষের কারণে ধ্বংস হচ্ছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে অবধি আমরা আকাশরাণীর উদ্দেশে ধূপ জ্বালান ও পেয় নৈবেদ্য ঢালা ছাড়িয়া দিয়াছি, সে অবধি আমাদের সমস্ত বস্তুর অভাব হইতেছে, এবং আমরা খড়্গ ও দুর্ভিক্ষ দ্বারা বিনষ্ট হইতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে অবধি আমরা আকাশরাণীর উদ্দেশে ধূপ জ্বালান ও পেয় নৈবেদ্য ঢালা ছাড়িয়া দিয়াছি, সেই অবধি আমাদের সমস্ত বস্তুর অভাব হইতেছে, এবং আমরা খড়্গ ও দুর্ভিক্ষ দ্বারা বিনষ্ট হইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যখন থেকে আমরা আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালানো ও ঢালন-উৎসর্গ করা বন্ধ করলাম, তখন থেকে আমাদের অভাব হচ্ছে এবং আমরা যুদ্ধ ও দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যখন থেকে আমরা আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালানো ও ঢালন-কোরবানী করা বন্ধ করলাম, তখন থেকে আমাদের অভাব হচ্ছে এবং আমরা যুদ্ধ ও দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যখন থেকে আমরা স্বর্গের রাণীর কাছে বলি উৎসর্গ করা বন্ধ করেছি, সুরা নৈবেদ্য নিবেদন করা বন্ধ করেছি, সুরা নৈবেদ্য নিবেদন করা বন্ধ করেছি, তখন থেকেই আমাদের অভাব দেখা দিয়েছে, আমাদের লোকেরা মারা গেছে যুদ্ধে ও অনাহারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা যখন তার পূজা বন্ধ করেছি তখনই আমাদের জীবনে সমস্যা ঘনীভূত হয়ে উঠেছে| আমাদের মানুষ মারা গিয়েছে তরবারির আঘাতে ও অনাহারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন থেকে আমরা আকাশরাণীর উদ্দেশ্যে ধূপ জ্বালানো ও পেয় নৈবেদ্য ঢালা বন্ধ করলাম, তখন থেকে আমাদের অভাব হচ্ছে এবং আমরা তরোয়াল ও দূর্ভিক্ষে ধ্বংস হচ্ছি।”