Jeremiah 44:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা যখন আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালাতাম ও পেয় উৎসর্গ ঢালতাম, তখন কি নিজ নিজ স্বামীকে না জানিয়ে তাঁর পূজার জন্য পিঠা প্রস্তুত করতাম ও তাঁর উদ্দেশে পেয় উৎসর্গ ঢালতাম?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই স্ত্রীলোকেরা আরও বলল, “যখন আমরা আকাশ-রানির উদ্দেশে ধূপদাহ ও তার উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করতাম, আমাদের স্বামীরা কি জানতেন না যে আমরা আকাশ-রানির প্রতিকৃতিতে পিঠে তৈরি করতাম ও তার উদ্দেশ্যে পানীয়-নৈবেদ্য উৎসর্গ করতাম?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা যখন আকাশরাণীর উদ্দেশে ধূপ জ্বালাইতাম ও পেয় নৈবেদ্য ঢালিতাম, তখন কি আপন আপন স্বামী ব্যতিরেকে তাঁহার পূজার জন্য পূপ প্রস্তুত করিতাম, ও তাঁহার উদ্দেশে পেয় নৈবেদ্য ঢালিতাম?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা যখন আকাশরাণীর উদ্দেশে ধূপ জ্বালাইতাম ও পেয় নৈবেদ্য ঢালিতাম, তখন কি আপন আপন স্বামী ব্যতিরেকে তাঁহার পূজার জন্য পূপ প্রস্তুত করিতাম, ও তাঁহার উদ্দেশে পেয় নৈবেদ্য ঢালিতাম?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকেরা আরও বলল, “আমরা যখন আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালাতাম ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতাম এবং তাঁর আকারেই পিঠা তৈরী করতাম তখন কি আমাদের স্বামীরা সেই কথা জানতেন না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকেরা আরও বলল, “আমরা যখন আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালাতাম ও ঢালন-কোরবানী করতাম এবং তাঁর আকারেই পিঠা তৈরী করতাম তখন কি আমাদের স্বামীরা সেই কথা জানতেন না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্ত্রীলোকেরা বলল, আমরা যখন স্বর্গের রাণীর উদ্দেশে পিঠে তৈরী করেছি, তাঁর কাছে বলি উৎসর্গ করেছি, সুরা নৈবেদ্য ঢেলেছি, তাঁর উদ্দেশে, তখন আমাদের স্বামীরা আমাদের কাজকে সমর্থন করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন এই স্বামীদের স্ত্রীরাও যিরমিয়কে বলে উঠল, “আমাদের স্বামীরা জানতো যে আমরা কি করছি| তাদের সম্মতিক্রমেই আমরা স্বর্গের রানীকে উৎসর্গ ও পেয় নৈবেদ্য উৎসর্গ করেছিলাম| তারা এও জানতো যে আমরা তার মুখের আদলে কেক বানাতাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্ত্রীলোকেরা বলল, “আমরা যখন আকাশরাণীর উদ্দেশ্যে ধূপ জ্বালাতাম ও পেয় নৈবেদ্য ঢালতাম, তখন কি আমাদের স্বামীরা সেই কথা জানতেন না?”