Jeremiah 44:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, জেরুশালেমের উপরে ও এহুদার সমস্ত নগরের উপরে আমি যে সমস্ত অমঙ্গল উপস্থিত করেছি, তা তোমরা দেখেছ; দেখ, আজ সেসব উৎসন্ন স্থান আছে, সেখানে কেউ বাস করে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, জেরুশালেমে ও যিহূদার সব নগরে আমি যে বিপর্যয় নিয়ে এসেছিলাম, তা তোমরা দেখেছ। সেগুলি আজও জনমানবহীন ও ধ্বংস হয়ে পড়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, যিরূশালেমের উপরে ও যিহূদার সমুদয় নগরের উপরে আমি যে সমস্ত অমঙ্গল উপস্থিত করিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ; দেখ, আজ সে সকল উৎসন্ন স্থান আছে, তথায় কেহ বাস করে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, যিরূশালেমের উপরে ও যিহূদার সমুদয় নগরের উপরে আমি যে সমস্ত অমঙ্গল উপস্থিত করিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ; দেখ, আজ সেই সকল উৎসন্ন স্থান আছে, তথায় কেহ বাস করে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি যিরূশালেম ও যিহূদার সমস্ত গ্রাম ও শহরের উপর যে ভীষণ বিপদ এনেছি তা তোমরা দেখেছ। সেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে; সেখানে কেউ বাস করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছি যে, আমি জেরুজালেম ও এহুদার সমস্ত গ্রাম ও শহরের উপর যে ভীষণ বিপদ এনেছি তা তোমরা দেখেছ। সেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে; সেখানে কেউ বাস করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বললেন, জেরুশালেম ও যিহুদীয়ার অন্যান্য নগরগুলির উপরে যে ভয়াবহ বিপর্যয় আমি এনেছি, সব তুমি স্বচক্ষে দেখেছ। এখনও সেগুলি ধ্বংসস্তূপের মধ্যেই রয়েছে, সে সব স্থানে আর কেউ বাস করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, “তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো জেরুশালেম ও যিহূদার শহরগুলিকে আমি কি ভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তুমি নিজে সমস্ত ক্ষয়ক্ষতি দেখেছ, যা আমি যিরূশালেম ও যিহূদার সমস্ত শহরের উপর এনেছি। দেখ, তারা আজ ধ্বংসস্থান হয়ে আছে; সেখানে কেউ বাস করে না’।