Jeremiah 44:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার নগরে নগরে ও জেরুশালেমের পথে পথে তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষেরা, তোমাদের বাদশাহ্রা ও কর্মকর্তারা এবং জনপদস্থ লোকেরা যে ধূপ জ্বালাত, মাবুদ কি সেই ধূপ জ্বালানো স্মরণ করেন নি, তা কি তাঁর মনে পড়ে নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু কি স্মরণ করেননি এবং সেই বিষয়ে চিন্তা করেননি, যে তোমরা, তোমাদের পিতৃপুরুষেরা, তোমাদের রাজারা ও তোমাদের রাজকর্মচারীরা ও দেশের অন্যান্য সমস্ত লোক যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে ধূপদাহ করতে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের পথে পথে তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ, তোমাদের রাজগণ, ও অধ্যক্ষগণ, এবং জনপদস্থ প্রজাগণ যে, ধূপদাহ করিতে, সদাপ্রভু কি সেই ধূপদাহ স্মরণ করেন নাই, তাহা কি তাঁহার মনে পড়ে নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের পথে পথে তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ, তোমাদের রাজগণ, ও অধ্যক্ষগণ, এবং জনপদস্থ প্রজাগণ যে, ধূপদাহ করিতে, সদাপ্রভু কি সেই ধূপদাহ স্মরণ করেন নাই, তাহা কি তাঁহার মনে পড়ে নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদার গ্রাম ও শহরগুলোতে আর যিরূশালেমের রাস্তায় রাস্তায় আপনারা ও আপনাদের পূর্বপুরুষেরা, আপনাদের রাজারা ও রাজকর্মচারীরা এবং দেশের অন্যান্য লোকেরা যে ধূপ জ্বালাতেন তা কি সদাপ্রভুর মনে পড়ে নি এবং সেই বিষয় কি তিনি চিন্তা করেন নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদার গ্রাম ও শহরগুলোতে আর জেরুজালেমের রাস্তায় রাস্তায় আপনারা ও আপনাদের পূর্বপুরুষেরা, আপনাদের বাদশাহ্রা ও রাজকর্মচারীরা এবং দেশের অন্যান্য লোকেরা যে ধূপ জ্বালাতেন তা কি মাবুদের মনে পড়ে নি এবং সেই বিষয় কি তিনি চিন্তা করেন নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, তোমাদের পিতৃপুরুষেরা, তোমাদের রাজারা ও নেতৃবর্গ এবং দেশের সমস্ত লোক যিহুদীয়ার শহরে-নগরে এবং জেরুশালেমের পথে-ঘাটে যে বলি উৎসর্গ করতে, তোমরা কি ভেবেছিলে যে প্রভু পরমেশ্বর সে সব ব্যাপার জানেন না বা ভুলে গেছেন সেগুলির কথা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় তাদের বলেছিল, “প্রভু সব কিছু মনে রাখেন, যিহূদা ও জেরুশালেমের রাস্তায় তোমরা অন্য দেবতাদের উদ্দেশ্যে বলি দিয়েছিলে| তোমরা তোমাদের পূর্বপুরুষ তোমাদের রাজা ও তার সভাসদেরা এবং ঐ দেশের সমস্ত মানুষ কি কি করেছিল সব প্রভু মনে রেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় তোমরা, তোমাদের পূর্বপুরুষেরা, তোমাদের রাজারা ও তোমাদের নেতারা এবং দেশের অন্যান্য লোকেরা যে ধূপ জ্বালাতে তা কি সদাপ্রভুর স্মরণে নেই, তা কি তাঁর মনে পরে নি?