Jeremiah 44:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তোমাদের দুষ্ট আচরণ ও তোমাদের কৃত ঘৃণার কাজের দরুন আর সহ্য করতে পারলেন না, এজন্য তোমাদের দেশ আজ যেমন রয়েছে, তেমনি উৎসন্ন, বিস্ময়জনক, বদদোয়াগ্রস্ত ও জনশূন্য হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন তোমাদের দুষ্টতার ক্রিয়াকলাপ ও তোমাদের ঘৃণ্য সব কাজকর্ম সহ্য করতে পারলেন না, তখন তোমাদের দেশ এক অভিশাপের পাত্র ও জনমানবহীন পরিত্যক্ত স্থানে পরিণত হল, যেমন তা আজও আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তোমাদের আচারের দুষ্টতা ও তোমাদের কৃত ঘৃণার্হ ক্রিয়া প্রযুক্ত আর সহ্য করিতে পারিলেন না, এই জন্য তোমাদের দেশ অদ্য যেমন রহিয়াছে, তেমনি উৎসন্ন, বিস্ময়জনক, শাপগ্রস্ত ও নিবাসী-বিহীন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তোমাদের আচারের দুষ্টতা ও তোমাদের কৃত ঘৃণার্হ ক্রিয়া প্রযুক্ত আর সহ্য করিতে পারিলেন না, এই জন্য তোমাদের দেশ অদ্য যেমন রহিয়াছে, তেমনি উৎসন্ন, বিস্ময়জনক, শাপগ্রস্ত ও নিবাসীবিহীন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের মন্দ ও জঘন্য কাজ সদাপ্রভু যখন আর সহ্য করতে পারলেন না তখন আপনাদের দেশ জনশূন্য, ধ্বংসস্থান ও ঘৃণার পাত্র হয়ে গেল এবং সেই দেশের নাম লোকেরা অভিশাপ হিসাবে ব্যবহার করে। আজও তা-ই রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের খারাপ ও জঘন্য কাজ মাবুদ যখন আর সহ্য করতে পারলেন না তখন আপনাদের দেশ জনশূন্য, ধ্বংসস্থান ও ঘৃণার পাত্র হয়ে গেল এবং সেই দেশের নাম লোকেরা বদদোয়া হিসাবে ব্যবহার করে। আজও তা-ই রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে কেউ বাস করে না। ভয়াবহ সেখানকার দৃশ্য! তার নাম করে লোকে অপরকে অভিসম্পাত দেয়। প্রভু পরমেশ্বর তোমাদের দুষ্টতা ও অনাচার আর সহ্য করতে পারেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পাপ কাজগুলি প্রভু আর সহ্য করতে পারছিলেন না| তোমাদের মারাত্মক কাজগুলির জন্য তিনি তোমাদের দেশকে একটি শূন্য মরুভূমিতে পরিণত করেছিলেন| কোন ব্যক্তি আর সেখানে এখন বাস করে না| অন্য দেশের লোকরা ঐ দেশের নিন্দা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের মন্দ ও জঘন্য কাজ সদাপ্রভু যখন আর সহ্য করতে পারলেন না, তখন তোমাদের দেশ আজ যেমন রয়েছে, তেমন জনশূন্য, ভয়ঙ্কর ও অভিশপ্ত হয়েছে, যেখানে কোন বাসিন্দা নেই।