Jeremiah 44:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ধূপ জ্বালিয়েছ, মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছ, মাবুদের কথা মান্য কর নি এবং তাঁর শরীয়ত, বিধি ও নির্দেশ অনুসারে চল নি, সেজন্যই আজ যেমন রয়েছে, তেমনি তোমাদের প্রতি এই অমঙ্গল ঘটেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তোমরা বিভিন্ন দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছ এবং তাঁর কথা শোনোনি বা তাঁর বিধান, বিধিনিয়ম বা তাঁর বিধিনিষেধ মান্য করোনি, এই বিপর্যয় তোমাদের উপরে নেমে এসেছে, যেমন আজ তোমরা দেখতে পাচ্ছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ধূপদাহ করিয়াছ, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছ, সদাপ্রভুর রবে অবধান কর নাই, এবং তাঁহার ব্যবস্থা, বিধি ও সাক্ষ্যানুসারে চল নাই, তজ্জন্যই অদ্য যেমন রহিয়াছে, তেমনি তোমাদের প্রতি এই অমঙ্গল ঘটিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ধূপদাহ করিয়াছ, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছ, সদাপ্রভুর রবে অবধান কর নাই, এবং তাঁহার ব্যবস্থা, বিধি ও সাক্ষ্যানুসারে চল নাই, তজ্জন্যই অদ্য যেমন রহিয়াছে, তেমনি তোমাদের প্রতি এই অমঙ্গল ঘটিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা ধূপ জ্বালিয়েছেন এবং সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন; আপনারা তাঁর কথা অমান্য করেছেন এবং তাঁর আইন-কানুন, নিয়ম ও বাক্য পালন করেন নি; সেইজন্য এই বিপদ আপনাদের উপর এসেছে। আপনারা তো তা দেখতে পাচ্ছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা ধূপ জ্বালিয়েছেন এবং মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছেন; আপনারা তাঁর কথা অমান্য করেছেন এবং তাঁর শরীয়ত, নিয়ম ও কালাম পালন করেন নি; সেইজন্য এই বিপদ আপনাদের উপর এসেছে। আপনারা তো তা দেখতে পাচ্ছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অন্যান্য অলীক দেবতাদের উদ্দেশে বলি উৎসর্গ করেছ এবং প্রভু পরমেশ্বরের আদেশ পালন না করে তাঁর অসম্মান করেছ বলেই তোমাদের উপরে নেমে এসেছে এই চরম বিপর্যয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অন্য দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলে বলে, প্রভুর বিরুদ্ধে পাপ কর্ম করেছিলে বলে, প্রভুকে মান্য করনি বলে, প্রভুর শিক্ষামালা অনুসরণ করনি বলে এবং তাঁর চুক্তিতে তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করনি বলে তোমাদের জীবনে ঐ বিপর্যয় ঘটেছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা ধূপ জ্বালিয়েছ এবং সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছ; তোমরা তাঁর কথা, তাঁর ব্যবস্থা, নিয়ম, তাঁর চুক্তি শোনো নি; সেইজন্য তোমাদের বিরুদ্ধে এই বিপদ ঘটেছে, যেমন আজও রয়েছে।”