Jeremiah 44:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া সমস্ত পুরুষলোক এবং সমস্ত স্ত্রীলোককে আরও বললেন, হে মিসর দেশস্থ সমস্ত ইহুদী, তোমরা মাবুদের কালাম শোন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যিরমিয় সব পুরুষ এবং সব স্ত্রীলোকদের বললেন, “মিশরে বসবাসকারী যিহূদার লোকেরা, তোমরা সবাই সদাপ্রভুর এই বাক্য শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় সমস্ত পুরুষলোককে এবং সমস্ত স্ত্রীলোককে আরও কহিলেন, হে মিসর দেশস্থ সমস্ত যিহূদী, তোমরা সদাপ্রভুর বাক্য শুন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয় সমস্ত পুরুষলোককে এবং সমস্ত স্ত্রীলোককে আরও কহিলেন, হে মিসর দেশস্থ সমস্ত যিহূদী, তোমরা সদাপ্রভুর বাক্য শুন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিরমিয় সমস্ত পুরুষ ও স্ত্রীলোকদের বললেন, “মিসরে বাসকারী যিহূদার সমস্ত লোকেরা, আপনারা সদাপ্রভুর বাক্য শুনুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইয়ারমিয়া সমস্ত পুরুষ ও স্ত্রীলোকদের বললেন, “মিসরে বাসকারী এহুদার সমস্ত লোকেরা, আপনারা মাবুদের কালাম শুনুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর মিশরবাসী ইসরায়েলীদের যে কথা বলেছিলেন, সেই কথা সমস্ত লোককে, বিশেষ করে এই স্ত্রীলোকদের আমি বললাম, তোমরা ও তোমাদের স্ত্রীরা, উভয়েই স্বর্গের রাণীর কাছে সুদৃঢ় শপথ নিয়েছ। তোমরা তার কাছে বলি উৎসর্গ করার ও সুরা নৈবেদ্য নিবেদন করার প্রতিজ্ঞা করেছ এবং রক্ষা করে চলেছ সেই প্রতিজ্ঞা। বেশ, রক্ষা কর তোমাদের প্রতিজ্ঞা, পালন কর তোমাদের শপথ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিরমিয় ঐ পুরুষ ও মহিলাদের বলেছিল: “যিহূদার লোকরা যারা আজ মিশরে এসে থাকছো তারা মন দিয়ে প্রভুর বার্তা শোন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যিরমিয় সমস্ত পুরুষ ও স্ত্রীলোকদের বললেন, “মিশর দেশে বাসকারী সমস্ত যিহূদা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো।