Jeremiah 44:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে মিসর দেশে বাসকারী সমস্ত ইহুদী, মাবুদের কালাম শোন; মাবুদ বলেন, দেখ, আমি আমার মহানামে শপথ করেছি, ‘জীবন্ত সার্বভৌম মাবুদের কসম,’ এই কথা বলে মিসর দেশস্থ কোন ইহুদী আমার নাম আর মুখে আনবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মিশরে বসবাসকারী সমস্ত ইহুদি সদাপ্রভুর এই বাক্য শোনো: সদাপ্রভু বলেন, ‘আমি আমারই মহৎ নামের শপথ করে বলছি, মিশরের মধ্যে বসবাসকারী কোনও ইহুদি আমার নাম নিয়ে শপথ করে আর বলবে না, “জীবন্ত সার্বভৌম সদাপ্রভুর দিব্যি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে মিসর-দেশনিবাসী সমস্ত যিহূদী, সদাপ্রভুর বাক্য শুন; সদাপ্রভু কহেন, দেখ, আমি আপন মহানামে শপথ করিয়াছি, ‘জীবন্ত প্রভু সদাপ্রভুর দিব্য,’ এই কথা বলিয়া মিসর দেশস্থ কোন যিহূদী আমার নাম আর মুখে আনিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে মিসর-দেশনিবাসী সমস্ত যিহূদী, সদাপ্রভুর বাক্য শুন; সদাপ্রভু কহেন, দেখ, আমি আপন মহানামে শপথ করিয়াছি, ‘জীবন্ত প্রভু সদাপ্রভুর দিব্য,’ এই কথা বলিয়া মিসর দেশস্থ কোন যিহূদী আমার নাম আর মুখে আনিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মিসরে বাসকারী সমস্ত যিহূদীরা, আপনারা সদাপ্রভুর বাক্য শুনুন। সদাপ্রভু বলছেন, ‘আমি আমার মহান নামের শপথ করে বলছি, মিসরের যে কোন জায়গায় বাসকারী যিহূদার কোন লোক আমার নাম নিয়ে শপথ করে বলবে না যে, জীবন্ত সদাপ্রভুর দিব্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মিসরে বাসকারী সমস্ত ইহুদীরা, আপনারা মাবুদের কালাম শুনুন। মাবুদ বলছেন, ‘আমি আমার মহান নামের কসম খেয়ে বলছি, মিসরের যে কোন জায়গায় বাসকারী এহুদার কোন লোক আমার নাম নিয়ে কসম খেয়ে বলবে না যে, আল্লাহ্‌র কসম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এবার শোন, আমি, প্রভু পরমেশ্বর, নিজের মহাপরাক্রান্ত নামে মিশরপ্রবাসী ইসরায়েলীদের সম্বন্ধে কি শপথ গ্রহণ করেছি, শোন। আমি তোমাদের আর কাউকে কোনদিন আমার নাম ব্যবহার করে শপথ গ্রহণ করতে দেব না। ‘জাগ্রত ঈশ্বরের নামে আমি শপথ করছি’, একথা উচ্চারণ করতে পারবে না তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরে বাস করা যিহূদার লোকরা প্রভুর বার্তা শোন: ‘আমি আমার মহান নামের শপথ নিচ্ছি: মিশরে বাস করা যিহূদার কোন মানুষ আর কখনো আমার নামে প্রতিশ্রুতি করতে পারবে না| তারা আর কখনো বলে উঠবে না, “জীবন্ত প্রভুর দিব্য …”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, মিশর দেশে বাসকারী সমস্ত ইহুদীরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। সদাপ্রভু বলেন, ‘দেখ, আমি আমার মহান নামে শপথ করে বলছি, জীবন্ত সদাপ্রভুর দিব্যি এই কথাটি বলে মিশর দেশে বাসকারী যিহূদার কোন লোক আমার নাম মুখে আনবে না।