Jeremiah 44:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, তোমাদের কাছে এ-ই চিহ্ন হবে যে, আমি এই স্থানে তোমাদের প্রতিফল দেব, যেন তোমরা জানতে পার যে, তোমাদের বিরুদ্ধে আমার কালাম অবশ্য অটল থাকবে, অমঙ্গলের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু বলেন, ‘আমি তোমাদের এই স্থানে শাস্তি দেব, তার চিহ্ন এরকম হবে, যেন তোমরা জানতে পারো যে তোমাদের বিরুদ্ধে ক্ষতিসাধনের জন্য আমার ভীতিপ্রদর্শন অবশ্যই বাস্তবায়িত হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, তোমাদের কাছে ইহাই চিহ্ন হইবে যে, আমি এই স্থানে তোমাদিগকে প্রতিফল দিব, যেন তোমরা জানিতে পার যে, তোমাদের বিরুদ্ধে আমার বাক্য অবশ্য অটল থাকিবে, অমঙ্গলের নিমিত্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, তোমাদের কাছে ইহাই চিহ্ন হইবে যে, আমি এই স্থানে তোমাদিগকে প্রতিফল দিব, যেন তোমরা জানিতে পার যে, তোমাদের বিরুদ্ধে আমার বাক্য অবশ্য অটল থাকিবে, অমঙ্গলের নিমিত্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ‘আমি সদাপ্রভু তোমাদের জন্য একটা চিহ্ন দেব যে, এই জায়গায় তোমাদের শাস্তি দেব যাতে তোমরা জানতে পার তোমাদের বিরুদ্ধে আমি যে অমংগলের ভয় দেখিয়েছি তা ঠিক থাকবে। সেই চিহ্ন হল এই-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি মাবুদ তোমাদের জন্য একটা চিহ্ন দেব যে, এই জায়গায় তোমাদের শাস্তি দেব যাতে তোমরা জানতে পার তোমাদের বিরুদ্ধে আমি যে ক্ষতির ভয় দেখিয়েছি তা ঠিক থাকবে। সেই চিহ্ন হল এই-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, প্রভু পরমেশ্বর, এই দেশেই তোমাদের শাস্তি দেব, তার প্রমাণ স্বরূপ তোমাদের উপর ধ্বংস আনার যে প্রতিজ্ঞা আমি করেছি, তা সত্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন: ‘আমি যে তোমাদের এখানে, এই মিশরে, শাস্তি দেব তার একটা প্রমাণ দেব| তখন তোমরা জানবে যে তোমাদের আঘাত করবার যে শপথ আমি নিয়েছিলাম তা পরিপূর্ণ হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি তোমাদের জন্য একটি চিহ্ন হবে’ এটা সদাপ্রভুর ঘোষণা ‘আমি এই জায়গায় তোমাদের বিরুদ্ধে প্রতিফল দেব, যাতে তোমরা জানতে পার যে, আমার বাক্য ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদের আক্রমণ করবে’।