Jeremiah 44:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ লোকদের নাফরমানী, যা আমাকে অসন্তুষ্ট করার জন্য তারা করতো; তাদের, তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের অপরিচিত অন্য দেবতাদের সেবা করার জন্য তারা তাদের উদ্দেশে ধূপ জ্বালাতে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যে সমস্ত অন্যায় করেছিল, সেগুলির কারণেই এরকম হয়েছে। তারা অন্যান্য দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করে তাদের উপাসনা করেছিল, যাদের কথা তোমরা বা তোমাদের পিতৃপুরুষেরা কেউই কখনও জানত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ লোকদের দুষ্টতা, যাহা আমাকে অসন্তুষ্ট করণার্থে তাহারা করিত; তাহাদের, তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের অপরিচিত অন্য দেবগণের সেবা করণার্থে তাহারা তাহাদের উদ্দেশে ধূপদাহ করিতে গমন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ লোকদের দুষ্টতা, যাহা আমাকে অসন্তুষ্ট করণার্থে তাহারা করিত; তাহাদের, তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের অপরিচিত অন্য দেবগণের সেবা করণার্থে তাহারা তাহাদের উদ্দেশে ধূপদাহ করিতে গমন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা হয়েছে তাদের দুষ্টতার জন্য, কারণ তারা দেব-দেবতাদের সামনে ধূপ জ্বালিয়ে ও তাদের পূজা করে আমার ভীষণ অসন্তোষ জাগিয়ে তুলেছে। সেই দেব-দেবতার কথা তারাও জানত না, তোমরাও জানতে না বা তোমাদের পূর্বপুরুষেরাও জানত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা হয়েছে তাদের দুষ্টতার জন্য, কারণ তারা দেব-দেবীদের সামনে ধূপ জ্বালিয়ে ও তাদের পূজা করে আমার রাগ জাগিয়ে তুলেছে। সেই দেব-দেবীর কথা তারাও জানত না, তোমরাও জানতে না বা তোমাদের পূর্বপুরুষেরাও জানত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঐ সমস্ত স্থানের অধিবাসীরা তাদের কদাচারে আমাকে ক্রুদ্ধ করেছে। তারা অন্যান্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করেছে এবং তারা নিজেরা বা তাদের পূর্বপুরুষেরা যাদের কোনদিন সেবা করে নি, তারা আজ তাদের পূজা ও সেবা করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ শহরগুলির লোকরা অসৎ‌ কার্যকলাপসমূহের মধ্যে লিপ্ত ছিল, সেই কারণেই আমি ঐ শহরগুলিকে ধ্বংস করে দিয়েছি| ঐ শহরগুলির লোকরা অন্য দেবতাদের নৈবেদ্য দিয়ে আমাকে রুদ্ধ করে তুলেছিল| যাদের তাদের পূর্বপুরুষরাও পূজো করেনি এবং তাতেই আমার রাগ হয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ হল তাদের দুষ্টতা, তারা দেবতাদের সামনে ধূপ জ্বালিয়ে ও তাদের ভজনা করে আমাকে অসন্তুষ্ট করেছে। সেই সমস্ত দেবতা, যাদের কথা তারা নিজেরাও জানত না, তুমি না বা তোমাদের পূর্বপুরুষেরাও জানত না।