Jeremiah 44:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, দেখ, আমি যেমন এহুদার বাদশাহ্ সিদিকিয়কে তার প্রাণনাশে সচেষ্ট দুশমন ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের হাতে তুলে দিয়েছি, তেমনি মিসরের বাদশাহ্ ফেরাউন হফ্রাকেও তার দুশমনদের হাতে, যারা তার প্রাণনাশে সচেষ্ট, তাদের হাতে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি মিশরের রাজা ফরৌণ-হফ্রাকে, যারা তার প্রাণনাশ করতে চায়, তার সেই শত্রুদের হাতে সমর্পণ করতে চলেছি, যেমন আমি যিহূদার রাজা সিদিকিয়কে, তার শত্রু ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাতে সমর্পণ করেছিলাম, যে তার প্রাণনাশ করতে চেয়েছিল।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যেমন যিহূদা-রাজ সিদিকিয়কে তাহার প্রাণনাশে সচেষ্ট শত্রু বাবিল-রাজ নবূখদ্রিৎসরের হস্তে সমর্পণ করিয়াছি, তেমনি মিসর-রাজ ফরৌণ-হফ্রাকেও তাহার শত্রুদের হস্তে, যাহারা তাহার প্রাণনাশে সচেষ্ট, তাহাদের হস্তে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যেমন যিহূদা-রাজ সিদিকিয়কে তাহার প্রাণনাশে সচেষ্ট শত্রু বাবিল-রাজ নবূখদ্নিৎসরের হস্তে সমর্পণ করিয়াছি, তেমনি মিসর-রাজ ফরৌণ-হফ্রাকেও তাহার শত্রুদের হস্তে, যাহারা তাহার প্রাণনাশে সচেষ্ট, তাহাদের হস্তে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা সিদিকিয়কে যে শত্রু মেরে ফেলবার চেষ্টা করেছিল সেই বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে যেমন আমি তাকে তুলে দিয়েছি, ঠিক সেইভাবে মিসরের রাজা ফরৌণ হফ্রাকেও আমি তার সেই শত্রুদের হাতে তুলে দেব যারা তার প্রাণ নেবার চেষ্টা করছে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ সিদিকিয়কে যে শত্রু হত্যা করবার চেষ্টা করেছিল সেই ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের হাতে যেমন আমি তাকে তুলে দিয়েছি, ঠিক সেইভাবে মিসরের বাদশাহ্ ফেরাউন হফ্রাকেও আমি তার সেই শত্রুদের হাতে তুলে দেব যারা তার প্রাণ নেবার চেষ্টা করছে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেভাবে আমি যিহুদীয়ার রাজা সিদিকিয়কে তার শত্রু ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের হাতে তুলে দিয়েছিলাম, ঠিক সেইভাবে, মিশররাজ হফ্রাকে তার শত্রুদের হাতে তুলে দেব, যারা তাকে হত্যা করতে উদ্গ্রীব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটাই তোমাদের কাছে প্রমাণ করবে যে আমি যা কিছু বলি তা সত্য হবে| মিশরের রাজা ফরৌণ হফ্রাকে তার শত্রুরা হত্যা করতে চায়| আমি ফরৌণ হফ্রাকে তার শত্রুদের হাতে তুলে দেব| যেমন করে আমি যিহূদার রাজা সিদিকিয়কে তার শত্রুপক্ষ বাবিলের রাজা নবূখদ্রিত্সরের হাতে তুলে দিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে ফরৌণ হফ্রাকেও আমি তার শত্রুদের হাতে তুলে দেব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি যেমন যিহূদার রাজা সিদিকিয়কে তার প্রাণের খোঁজ করে যে শত্রু, সেই বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে সমর্পণ করেছি, তেমনি মিশরের রাজা ফরৌণ-হফ্রাকেও তার শত্রুদের হাতে তুলে দেব, যারা তার প্রাণের খোঁজ করে’।”