Jeremiah 44:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আমি আমার সমস্ত গোলাম নবীদেরকে তোমাদের কাছে পাঠাতাম, খুব ভোরে উঠে পাঠিয়ে বলতাম, আহা, তোমরা আমার ঘৃণিত এই জঘন্য কাজ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারবার আমি তাদের কাছে আমার দাস ভাববাদীদের পাঠিয়েছি, যারা বলত, ‘আমি যা ঘৃণা করি, তোমরা সেইসব ঘৃণ্য কর্ম কোরো না!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি আমি আমার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের নিকটে পাঠাইতাম, প্রত্যূষে উঠিয়া পাঠাইয়া বলিতাম, আহা, তোমরা আমার ঘৃণিত এই জঘন্য কার্য্য করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি আমি আমার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের নিকটে পাঠাইতাম, প্রত্যুষে উঠিয়া পাঠাইয়া বলিতাম, আহা, তোমরা আমার ঘৃণিত এই জঘন্য কার্য করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বারে বারে আমার দাসদের, অর্থাৎ নবীদের পাঠিয়েছি; তারা বলেছে যে, তারা যেন সেই জঘন্য কাজ না করে যা আমি ঘৃণা করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বারে বারে আমার গোলামদের, অর্থাৎ নবীদের পাঠিয়েছি; তারা বলেছে যে, তারা যেন সেই জঘন্য কাজ না করে যা আমি ঘৃণা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বার বার আমার সেবক নবীদের দিয়ে তোমাদের কাছে নিষেধ করে বলে পাঠিয়েছি যেন এই ভয়াবহ কাজ তোমরা না কর, যা আমার কাছে অত্যন্ত ঘৃণাস্পদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের কাছে বার বার আমার ভাববাদীদের পাঠিয়েছিলাম, ভাববাদীরা আমারই অনুচর| ঐ ভাববাদীরা আমার বার্তা ঐ লোকদের কাছে বলেছিল| ভাববাদীরা বলেছিল, ‘এই ভয়ঙ্কর কাজ করো না| অন্য মূর্ত্তিদের পূজাকে আমি ঘৃণা করি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি বারে বারে আমার সমস্ত দাস ভাববাদীদের পাঠিয়েছি। আমি তাদের এই বলতে পাঠিয়েছি, ‘এইসব জঘন্য কাজ করা বন্ধ কর, আমি ঘৃণা করি’।