Jeremiah 44:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা মান্য করতো না এবং নিজ নিজ দুষ্কর্ম থেকে ফিরবার জন্য, অন্য দেবতাদের উদ্দেশে আর ধূপ না জ্বালাবার জন্য, কান দিত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা সেই কথা শোনেনি, তাতে মনোযোগও দেয়নি। তারা নিজেদের দুষ্টতার আচরণ থেকে বিমুখ হয়নি বা অন্য সব দেবদেবীর কাছে ধূপদাহ করতেও নিবৃত্ত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা অবধান করিত না, এবং আপন আপন দুষ্ক্রিয়া হইতে ফিরিবার নিমিত্ত, অন্য দেবগণের উদ্দেশে আর ধূপ না জ্বালাইবার নিমিত্ত, কর্ণপাত করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা অবধান করিত না, এবং আপন আপন দুষ্ক্রিয়া হইতে ফিরিবার নিমিত্ত, অন্য দেবগণের উদ্দেশে আর ধূপ না জ্বালাইবার নিমিত্ত, কর্ণপাত করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা তাতে কানও দেয় নি, মনোযোগও দেয় নি; তারা তাদের দুষ্টতা থেকে ফেরে নি কিম্বা দেব-দেবতাদের কাছে ধূপ জ্বালানোও বন্ধ করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা তাতে কানও দেয় নি, মনোযোগও দেয় নি; তারা তাদের দুষ্টতা থেকে ফেরে নি কিংবা দেব-দেবীদের কাছে ধূপ জ্বালানোও বন্ধ করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা আমার কথায় কর্ণপাত করলে না, মনোযোগ দেওয়া তো দূরের কথা, অন্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করার দুর্মতি তোমাদের গেল না, তোমরা পরিত্যাগ করতে পারলে না কাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঐ লোকরা ভাববাদীদের কথা মন দিয়ে শোনে নি| তারা অসৎ পথ থেকে সরে আসেনি| মূর্ত্তিদের নৈবেদ্য সাজিয়ে পূজো করা বন্ধ করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা শোনে নি, তারা মনোযোগ দিতে অস্বীকার করেছে এবং অন্য দেবতার কাছে ধূপ জ্বালানো থেকেও ফেরেনি।