Jeremiah 44:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমার গজব ও ক্রোধ বর্ষিত হল, এহুদার নগরে নগরে ও জেরুশালেমের পথে পথে জ্বলে উঠলো, তাতে সেগুলো আজ যেমন রয়েছে, তেমনি উৎসন্ন ও ধ্বংস হয়ে পড়ে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে আমার প্রচণ্ড ক্রোধ বর্ষিত হয়েছে, যা যিহূদার নগরগুলি ও জেরুশালেমের পথে পথে প্রজ্বলিত হয়েছিল। আর সেগুলি এখন যেমন আছে, তেমনই পরিত্যক্ত ধ্বংসস্তূপ হয়ে রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমার কোপ ও ক্রোধ বর্ষিত হইল, যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের পথে পথে জ্বলিয়া উঠিল, তাহাতে সে সকল অদ্য যেমন রহিয়াছে, তেমনি উৎসন্ন ও ধ্বংসিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমার কোপ ও ক্রোধ বর্ষিত হইল, যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের পথে পথে জ্বলিয়া উঠিল, তাহাতে সেই সকল অদ্য যেমন রহিয়াছে, তেমনি উৎসন্ন ও ধ্বংসিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমার জ্বলন্ত ক্রোধ ঢেলে দেওয়া হয়েছিল; তা যিহূদার শহরে শহরে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় জ্বলে উঠেছিল আর তাই আজকে সেগুলো জনশূন্য ও ধ্বংস হয়ে পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমার জ্বলন্ত গজব ঢেলে দেওয়া হয়েছিল; তা এহুদার শহরে শহরে ও জেরুজালেমের রাস্তায় রাস্তায় জ্বলে উঠেছিল আর তাই আজকে সেগুলো জনশূন্য ও ধ্বংস হয়ে পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি যিহুদীয়ার শহরে নগরে ও জেরুশালেমের পথে পথে বর্ষণ করেছি আমার তীব্র রোষ। আমি আগুন লাগিয়ে দিয়েছি সেখানে। সেগুলি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, বীভৎস ভয়াবহ সেই দৃশ্য আজও বিদ্যমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি আমার রোধ দেখিয়েছিলাম| শাস্তি দিয়েছিলাম যিহূদার শহরগুলিকে এবং জেরুশালেমের রাস্তাগুলিকে| আমার রোধ বর্ষণের ফলেই আজ যিহূদা ও জেরুশালেম শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমার জ্বলন্ত ক্রোধ ও আমার রোষ ঢালা হল; তা যিহূদার শহরে শহরে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় জ্বলে উঠল, তাতে আজকে সেগুলি যেমন রয়েছে, তেমনি জনশূন্য ও ধ্বংস হয়েছে।”