Jeremiah 44:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, তোমরা কেন নিজ নিজ প্রাণের বিরুদ্ধে মহাগুনাহ্‌ করছো? এই কাজে তো নিজেদের সম্পর্কীয় পুরুষ, স্ত্রী, বালক ও স্তন্যপায়ী শিশুদেরকে এহুদার মধ্য থেকে উচ্ছিন্ন করবে, নিজেদের কাউকেও অবশিষ্ট রাখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, তোমরা কেন তোমাদের নিজেদের বিরুদ্ধে বিপর্যয় ঘটতে দিচ্ছ? এরকম করলে তো তোমরা স্ত্রী-পুরুষ, ছেলেমেয়ে ও দুগ্ধপোষ্য শিশুসমেত সবাইকেই যিহূদার মধ্য থেকে এমনভাবে উচ্ছিন্ন করবে যে, তোমাদের কেউই আর অবশিষ্ট থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা কেন আপন আপন প্রাণের বিরুদ্ধে মহাপাপ করিতেছ? এ কার্য্যে ত আপনাদের সম্পর্কীয় পুরুষ, স্ত্রী, বালক ও স্তন্যপায়ী শিশুদিগকে যিহূদার মধ্য হইতে উচ্ছিন্ন করিবে, আপনাদের কাহাকেও অবশিষ্ট রাখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা কেন আপন আপন প্রাণের বিরুদ্ধে মহাপাপ করিতেছ? এই কার্যে ত আপনাদের সম্পর্কীয় পুরুষ, স্ত্রী, বালক ও স্তন্যপায়ী শিশুদিগকে যিহূদার মধ্য হইতে উচ্ছিন্ন করিবে, আপনাদের কাহাকেও অবশিষ্ট রাখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, কেন তোমরা নিজেদের এত বড় সর্বনাশ করছ? তোমরা তো পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে ও শিশুদের যিহূদা থেকে বের করে এনে নিজেদের ও তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি, কেন তোমরা নিজেদের এত বড় সর্বনাশ করছ? তোমরা তো পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে ও শিশুদের এহুদা থেকে বের করে এনে নিজেদের ও তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর এখনও তোমাদের বলছি, কেন তোমরা এভাবে নিজেদের সর্বনাশ করছ? নর-নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে কেন ধ্বংস ডেকে আনতে চাও? এতে তোমরা যে কেউ-ই রক্ষা পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘কেন তোমরা মূর্ত্তিদের পূজা করে নিজেদের সর্বনাশ ডেকে আনছো? তোমাদের জন্যই যিহূদার পরিবার ছিন্নমূল, তোমাদের জন্যই স্ত্রী, পুরুষ এবং শিশুদের যিহূদা থেকে আলাদা করা হয়েছে| এবং সেই জন্য যিহূদার পরিবার থেকে জীবিত কেউ বাকী থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, কেন তোমরা নিজেদের বিরুদ্ধে এত মন্দ কাজ করছ? কেন তোমরা পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে ও শিশুরা যিহূদা থেকে বের করে এনে নিজেদের ও তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছ? তোমাদের কেউ অবশিষ্ট থাকবে না।