Jeremiah 44:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এই যে মিসর দেশে প্রবাস করার জন্য এসেছো, এখানে অন্য দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়ে কেন নিজেদের হাতের কাজ দ্বারা আমাকে অসন্তুষ্ট করছো? তোমরা উচ্ছিন্ন হবে এবং দুনিয়ার সমস্ত জাতির মধ্যে বদদোয়া ও উপহাসের পাত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তোমরা তোমাদের হাতে তৈরি বিগ্রহগুলির জন্য আমার ক্রোধ উদ্রেক করছ? যে মিশরে তোমরা বসবাসের জন্য এসেছ, সেখানে কেন অন্য সব দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করছ? তোমরা নিজেদের ধ্বংস করবে এবং পৃথিবীর সব জাতির কাছে নিজেদের এক অভিশাপ ও দুর্নামের পাত্র করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এই যে মিসর দেশে প্রবাসার্থে আসিয়াছ, এখানে অন্য দেবগণের উদ্দেশে ধূপদাহ করিয়া কেন আপনাদের হস্তকৃত কর্ম্ম দ্বারা আমাকে অসন্তুষ্ট করিতেছ? তোমরা উচ্ছিন্ন হইবে, এবং পৃথিবীস্থ সমুদয় জাতির মধ্যে শাপের ও টিটকারির পাত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই যে মিসর দেশে প্রবাসার্থে আসিয়াছ, এখানে অন্য দেবগণের উদ্দেশে ধূপদাহ করিয়া কেন আপনাদের হস্তকৃত কর্ম দ্বারা আমাকে অসন্তুষ্ট করিতেছ? তোমরা উচ্ছিন্ন হইবে, এবং পৃথিবীস্থ সমুদয় জাতির মধ্যে শাপের ও টিট্কারির পাত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যেখানে বাস করতে এসেছ সেই মিসর দেশের দেব-দেবতাদের মূর্তির সামনে ধূপ জ্বালিয়ে কেন তোমরা আমার অসন্তোষকে খুঁচিয়ে তুলছ? তোমরা তো নিজেদের ধ্বংস করবে এবং পৃথিবীর সমস্ত জাতির লোকেরা তোমাদের ঘৃণা করবে ও তোমাদের নাম নিয়ে অভিশাপ দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যেখানে বাস করতে এসেছ সেই মিসর দেশের দেব-দেবীদের মূর্তির সামনে ধূপ জ্বালিয়ে কেন তোমরা আমার রাগকে খুঁচিয়ে তুলছ? তোমরা তো নিজেদের ধ্বংস করবে এবং দুনিয়ার সমস্ত জাতির লোকেরা তোমাদের ঘৃণা করবে ও তোমাদের নাম নিয়ে বদদোয়া দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেশে তোমরা বসবাস করতে এসেছ, সেই দেশের অলীক দেবতাদের পূজা-অর্চনা করে কেন তোমরা আমাকে ক্রুদ্ধ করে তুলছ? এতে তোমরা নিজেরা ধ্বংস হবে, হবে পৃথিবীর সর্বজাতির উপহাসের পাত্র এবং তোমাদের নাম করে লোকে অপরকে অভিসম্পাত দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন তোমরা মূর্ত্তি তৈরী করে আমাকে রুদ্ধ করে তোল? এখন আবার তোমরা মিশরের মূর্ত্তিকে নৈবেদ্য সাজিয়ে পূজো করে আমায় রুদ্ধ করে তুলেছো| তোমরা তোমাদের নিজেদের দোষেই ধ্বংস হবে| অন্যান্য দেশগুলির লোকদের কাছে তোমরা হবে অভিশাপ এবং উপহাসের পাত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এই যে মিশর দেশে বসবাস করতে এসেছ, এখানে অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে নিজেদের হাতের মন্দ কাজের মাধ্যমে কেন তোমরা আমাকে অসন্তুষ্ট করে তুলছ? তোমরা ধ্বংস হবে, অভিশপ্ত হবে এবং পৃথিবীর সমস্ত জাতির লোকেদের মধ্যে নিন্দার পাত্র হবে।