Jeremiah 44:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের পূর্বপুরুষদের দুষ্কর্ম এহুদার বাদশাহ্দের দুষ্কর্ম, তাদের স্ত্রীদের দুষ্কর্ম, তোমাদের নিজেদের দুষ্কর্ম ও তোমাদের স্ত্রীদের দুষ্কর্ম, যা এহুদা দেশে ও জেরুশালেমের পথে পথে করা হত, সেসব কি ভুলে গেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পিতৃপুরুষেরা যে দুষ্টতার কাজগুলি করেছিল, যিহূদার রাজা ও রানিরা এবং দুষ্টতার যে কাজগুলি তোমরা ও তোমাদের স্ত্রীরা যিহূদায় ও জেরুশালেমের পথে পথে করেছিলে, সেগুলি কি তোমরা ভুলে গিয়েছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পিতৃপুরুষদের দুষ্ক্রিয়া যিহূদার রাজাদের দুষ্ক্রিয়া, তাহাদের স্ত্রীগণের দুষ্ক্রিয়া, তোমাদের নিজেদের দুষ্ক্রিয়া ও তোমাদের স্ত্রীগণের দুষ্ক্রিয়া, যাহা যিহূদা দেশে ও যিরূশালেমের পথে পথে করা হইত, সে সমস্ত কি ভুলিয়া গিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পিতৃপুরুষদের দুষ্ক্রিয়া যিহূদার রাজাদের দুষ্ক্রিয়া, তাহাদের স্ত্রীগণের দুষ্ক্রিয়া, তোমাদের নিজেদের দুষ্ক্রিয়া ও তোমাদের স্ত্রীগণের দুষ্ক্রিয়া, যাহা যিহূদা দেশে ও যিরূশালেমের পথে পথে করা হইত, সেই সমস্ত কি ভুলিয়া গিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা দেশে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় তোমাদের পূর্বপুরুষদের, যিহূদার রাজা ও রাণীদের এবং তোমাদের ও তোমাদের স্ত্রীদের দুষ্টতার কথা কি তোমরা ভুলে গেছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা দেশে ও জেরুজালেমের রাস্তায় রাস্তায় তোমাদের পূর্বপুরুষদের, এহুদার বাদশাহ্ ও রাণীদের এবং তোমাদের ও তোমাদের স্ত্রীদের দুষ্টতার কথা কি তোমরা ভুলে গেছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম তথা যিহুদীয়ার সর্বত্র রাজা-প্রজা নির্বিশেষে তোমাদের পূর্বপুরুষেরা ও তোমরা সকলে মিলে যে দুর্নীতি ও অনাচারে ভরিয়ে তুলেছ, সে কথা কি ভুলে গেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি তোমাদের পূর্বপুরুষরা যা অসৎ কর্মগুলি করেছিল তা ভুলে গিয়েছো? ভুলে গিয়েছো যিহূদার রাজা ও রানীরা কত পাপ কাজ করেছিল? যিহূদা দেশে ও জেরুশালেমের রাস্তাগুলোয় তোমাদের স্ত্রীরা ও তোমরা যে পাপগুলো করেছিলে সেগুলোর কথা কি ভুলে গিয়েছো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পূর্বপুরুষদের পাপ কাজ, যিহূদার রাজাদের পাপ কাজ, তাদের স্ত্রীদের পাপ কাজ, তোমাদের নিজেদের পাপ কাজ ও তোমাদের স্ত্রীদের পাপ কাজ; যা যিহূদা দেশে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় করা হত, সেগুলি কি তোমরা ভুলে গেছ?