Jeremiah 45:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের চতুর্থ বছরে যখন নেরিয়ের পুত্র বারূক এ সব কথা ইয়ারমিয়ার মুখে শুনে কিতাবে লিখলেন, তখন নবী ইয়ারমিয়া তাঁকে এই কথা বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, যখন নেরিয়ের পুত্র বারূক এসব কথা যিরমিয়ের কাছে শুনে পুঁথিতে লিখলেন, তখন ভাববাদী যিরমিয় বারূককে এই কথা বললেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে যখন নেরিয়ের পুত্র বারূক এই সমস্ত কথা যিরমিয়ের মুখে শুনিয়া পুস্তকে লিখিলেন, তখন যিরমিয় ভাববাদী তাঁহাকে এই কথা কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে যখন নেরিয়ের পুত্র বারূক এই সমস্ত কথা যিরমিয়ের মুখে শুনিয়া পুস্তকে লিখিলেন, তখন যিরমিয় ভাববাদী তাঁহাকে এই কথা কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে যিরমিয়ের কাছে শুনে তা নেরিয়ের ছেলে বারূক গুটিয়ে রাখা বইয়ে লিখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে ইয়ারমিয়ার কাছে শুনে তা নেরিয়ের ছেলে বারূক গুটিয়ে রাখা কিতাবে লিখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের রাজত্বের তখন চতুর্থ বৎসর চলছে। সেই সময় আমি বারুককে দিয়ে সব কথা লিখিয়ে রাখলাম। তারপর আমি তাকে বললাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয়ের পুত্র যিহোয়াকীম তখন যিহূদার রাজা| যিহোয়াকীমের রাজত্বকালের চার বছরের মাথায় ভাববাদী যিরমিয় নেরিযের পুত্র বারূককে এই বার্তাগুলি বলেছিল| বারূক একটি খাতায় সেগুলি লিখেছিল| যিরমিয় বারূককে বলেছিল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে নেরিয়ের ছেলে বারূক যিরমিয়ের কাছে শুনলেন। তা তিনি গুটানো বইয়ে লিখলেন। সেটা হল,