Jeremiah 45:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলেছ, হায় হায়, ধিক্ আমাকে! কেননা মাবুদ আমার ব্যথার উপরে দুঃখ যোগ করেছেন; আমি কাতর আর্তনাদ করতে করতে শ্রান্ত হয়েছি, কিছুমাত্র বিশ্রাম পাচ্ছি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বলেছ, ‘ধিক্ আমাকে! সদাপ্রভু আমার মর্মবেদনার সঙ্গে দুঃখও যুক্ত করেছেন। আমি আর্তনাদ করতে করতে নিঃশেষিত হলাম, আমি কোনো বিশ্রাম পাই না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বলিয়াছ, হায় হায়, ধিক্ আমাকে! কেননা সদাপ্রভু আমার ব্যথার উপরে দুঃখ যোগ করিয়াছেন; আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি, কিছুমাত্র বিশ্রাম পাইতেছি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বলিয়াছ, হায় হায়, ধিক্ আমাকে! কেননা সদাপ্রভু আমার ব্যথার উপরে দুঃখ যোগ করিয়াছেন; আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি, কিছুমাত্র বিশ্রাম পাইতেছি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বলেছ, ‘হায়! সদাপ্রভু আমার ব্যথার উপরে আমাকে দুঃখ দিয়েছেন; আমি কাত্রাতে কাত্রাতে ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রাম পাচ্ছি না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বলেছ, ‘হায়! মাবুদ আমার ব্যথার উপরে আমাকে দুঃখ দিয়েছেন; আমি কাত্রাতে কাত্রাতে ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রাম পাচ্ছি না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বলেছ, ‘ধিক্ আমাকে! প্রভু পরমেশ্বর আমার বিপদ ও সমস্যার সঙ্গে আরও দুঃখের বোঝা চাপিয়ে দিয়েছেন। আমি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছি, কোথাও শান্তি পাচ্ছি না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘বারূক তুমি বলেছিলে: “সেটা আমার জন্য খুব খারাপ| প্রভু আমার যন্ত্রণায় দুঃখ যোগ করছেন| আমি আমার যন্ত্রণার দরুন ক্লান্ত এবং বিশ্রাম পাচ্ছি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বলেছ, ‘ধিক আমাকে! কারণ সদাপ্রভু আমার ব্যথার উপরে দুঃখ যোগ করেছেন; আমার আর্তনাদ আমাকে ক্লান্ত করেছে, আমি বিশ্রাম খুঁজে পাচ্ছি না’।