Jeremiah 45:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাকে এই কথা বল, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি যা গেঁথেছি, তা আমি ভেঙ্গে ফেলবো; যা রোপণ করেছি, তা আমি উৎপাটন করবো; আর এই সারা দেশে তা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে বলেছেন, তুমি তাকে এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি সমস্ত দেশে যা নির্মাণ করেছি, তা উৎপাটন করব এবং যা রোপণ করেছি, তা উপড়ে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাহা গাঁথিয়াছি, তাহা আমি ভাঙ্গিয়া ফেলিব; যাহা রোপন করিয়াছি, তাহা আমি উৎপাটন করিব; আর এই সমগ্র দেশে উহা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাহা গাঁথিয়াছি, তাহা আমি ভাঙ্গিয়া ফেলিব; যাহা রোপণ করিয়াছি, তাহা আমি উৎপাটন করিব; আর এই সমগ্র দেশে উহা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভু আমাকে এই কথা তোমাকে বলতে বললেন, ‘আমি সদাপ্রভু সারা দেশের মধ্যে যা তৈরী করেছি তা ভেংগে ফেলব এবং যা লাগিয়েছি তা উপ্‌ড়ে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদ আমাকে এই কথা তোমাকে বলতে বললেন, ‘আমি মাবুদ সারা দেশের মধ্যে যা তৈরী করেছি তা ভেংগে ফেলব এবং যা লাগিয়েছি তা উপ্‌ড়ে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, যা গড়ে তুলেছিলাম, তা ভেঙ্গে পেলেছি, যা রোপণ করেছিলাম, তা উৎপাটন করেছি। সারা জগৎ জুড়ে চলছে আমার এই ভাঙ্গা-গড়ার কাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছিলেন, “যিরমিয়, বারূককে একথা জানিয়ে দাও: ‘প্রভু যা বললেন তা হল, আমি যা বপন করেছি তা আমিই আবার উপড়ে ফেলব| আমি যা সৃষ্টি করেছি আমিই আবার তা নষ্ট করে ফেলব| যিহূদার সর্বত্র এই ঘটনা ঘটাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাকে এই কথা অবশ্যই বল: ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখ, আমি যা গড়ে তুলেছি, আমি এখন তা ভেঙে ফেলব। আমি যা রোপণ করেছি, আমি তা উপড়ে ফেলব।