Jeremiah 46:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে কুমারী মিসর-কন্যে, তুমি গিলিয়দে উঠে যাও, ওষুধ গ্রহণ কর; তুমি বৃথাই অনেক ওষুধ ব্যবহার করছো; তুমি সুস্থ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মিশরের কুমারী-কন্যা, তুমি গিলিয়দে গিয়ে মলম নিয়ে এসো। কিন্তু তুমি বৃথাই অনেক ওষুধ ব্যবহার করছ, তোমার রোগের কোনো প্রতিকার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অনূঢ়ে মিসর-কন্যে, তুমি গিলিয়দে উঠিয়া যাও, তরুসার গ্রহণ কর; তুমি বৃথাই অনেক ঔষধ ব্যবহার করিতেছ; তোমার পটী নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে অনূঢ়ে মিসর-কন্যে, তুমি গিলিয়দে উঠিয়া যাও, তরুসার গ্রহণ কর; তুমি বৃথাই অনেক ঔষধ ব্যবহার করিতেছ; তুমি আরোগ্য হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে কুমারী কন্যা মিসর, তুমি গিলিয়দে উঠে গিয়ে ব্যথার মলম আন। কিন্তু মিথ্যাই তুমি ওষুধের সংখ্যা বাড়াচ্ছ; তোমার ভাল হবার কোন আশা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মিসর, তুমি গিলিয়দে উঠে গিয়ে ব্যথার মলম আন। কিন্তু মিথ্যাই তুমি ওষুধের সংখ্যা বাড়া"ছ; তোমার ভাল হবার কোন আশা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো মিশরের কুমারী কন্যা, গিলিয়দে যাও, নিয়ে এস ওষুধ। ব্যর্থ হয়েছে তোমাদের সমস্ত প্রতিষেধক, কিছুই নিরাময় করতে পারেনি তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মিশর তুমি তোমার প্রয়োজনীয় ওষুধের জন্য গিলিয়দে যাবে| তুমি প্রচুর ওষুধ পাবে কিন্তু তাতে তোমার কাজ হবে না| তুমি কখনও সুস্থ হয়ে উঠবে না| তোমার ক্ষত কোনদিন সারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে মিশরের কুমারী কন্যা, তুমি গিলিয়দে উঠে যাও, ওষুধ সংগ্রহ কর। বৃথাই তুমি বেশি ওষুধ নিচ্ছ; তুমি সুস্থ হবে না।