Jeremiah 46:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাতিরা তোমার অপমানের কথা শুনেছে, তোমার কাতরোক্তিতে দুনিয়া পরিপূর্ণ হচ্ছে, কেননা এক বীর অন্য বীর কর্তৃক হোঁচট খেয়েছে, তারা উভয়ে একসঙ্গে পড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিগণ তোমার লজ্জার কথা শুনবে; তোমার কান্নায় পৃথিবী পূর্ণ হবে। এক যোদ্ধা অন্য যোদ্ধার উপরে পড়বে, তারা উভয়েই একসঙ্গে পতিত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণ তোমার অপমানের কথা শুনিয়াছে, তোমার কাতরোক্তিতে পৃথিবী পরিপূর্ণ হইতেছে, কেননা বীর বীরে উছোট খাইয়াছে, তাহারা উভয়ে একসঙ্গে পতিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণ তোমার অপমানের কথা শুনিয়াছে, তোমার কাতরোক্তিতে পৃথিবী পরিপূর্ণ হইতেছে, কেননা বীর বীরে উছোট খাইয়াছে, তাহারা উভয়ে একসঙ্গে পতিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিরা তোমার লজ্জার বিষয় শুনবে; তোমার কান্নায় পৃথিবী পূর্ণ হবে। এক যোদ্ধা অন্য আর একজনের উপর উছোট খেয়ে দু’জনেই একসংগে পড়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিরা তোমার লজ্জার বিষয় শুনবে; তোমার কান্নায় দুনিয়া পূর্ণ হবে। এক যোদ্ধা অন্য আর একজনের উপর উচোট খেয়ে দু’জনেই একসংগে পড়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দ শুনেছে তোমাদের আর্তস্বর, ধরণীর বুকে উঠেছে তার প্রতিধ্বনি, এক যোদ্ধা ঝাঁপিয়ে পড়ছে অপর যোদ্ধার উপরে তারপর ধরাশায়ী হচ্ছে দুজনেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য জাতিগুলি তোমার কান্না শুনতে পাবে| তোমার কান্না শোনা যাবে সমগ্র পৃথিবী জুড়ে| কারণ একজন ‘বীরযোদ্ধা’ আরেক জনের ওপর হুমড়ি খেয়ে পড়বে| কিন্তু তারা দুজনেই এক সঙ্গে মাটিতে আছাড় খাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা তোমার অপমানের কথা শুনেছে; তোমার বিলাপে পৃথিবী পূর্ণ হবে। এক সৈন্য আর এক সৈন্যের উপর হোঁচট খেয়েছে, দুজনেই একসঙ্গে পতিত হল।”