Jeremiah 46:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর দেশকে পরাজিত করার জন্য ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের আগমন বিষয়ে মাবুদ ইয়ারমিয়াকে এই কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরকে আক্রমণ করার জন্য ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের আগমন সম্পর্কে, সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে এই বার্তা দিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশ পরাজয় করণার্থে বাবিল রাজ নবূখদ্‌রিৎসরের আগমন বিষয়ে সদাপ্রভু যিরমিয়কে এই কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশ পরাজয় করণার্থে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের আগমন বিষয়ে সদাপ্রভু যিরমিয়কে এই কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যে মিসর আক্রমণ করতে আসবেন সেই খবর সদাপ্রভু নবী যিরমিয়কে বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যে মিসর আক্রমণ করতে আসবেন সেই খবর মাবুদ নবী ইয়ারমিয়াকে বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নেবুকাডনেজার যখন মিশর আক্রমণ করতে এলেন, সেই সমস্ত প্রভু পরমেশ্বরের বাণী এল আমার কাছে। তিনি বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদ্রিত্‌সর আসছে মিশর আক্রমণ করতে| এই ব্যাপারে প্রভুর বার্তা এল ভাববাদী যিরমিয়র কাছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজা নবূখদনিৎসর কখন মিশর দেশে এসে আক্রমণ করবেন সেই কথা সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে বললেন।