Jeremiah 46:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মিসরে প্রচার কর, মিগ্‌দোলে ঘোষণা কর এবং নোফে ও তফন্‌হেষে ঘোষণা কর, বল, তুমি উঠে দাঁড়াও, নিজেকে প্রস্তুত কর, কেননা তলোয়ার তোমার চারদিকে গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা মিশরে ঘোষণা করো, মিগ্‌দোলে একথা প্রচার করো; মেম্ফিস ও তফন্‌হেষেও একথা গিয়ে বলো: ‘তোমরা নিজেদের অবস্থান নাও ও প্রস্তুত হও, কারণ তরোয়াল তোমাদের চারপাশের সবাইকে গ্রাস করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা মিসরে প্রচার কর, মিগ্‌দোলে ঘোষণা কর, এবং নোফে ও তফন্‌হেষে ঘোষণা কর, বল, তুমি উঠিয়া দাঁড়াও, আপনাকে প্রস্তুত কর, কেননা খড়্‌গ তোমার চারিদিকে গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা মিসরে প্রচার কর, মিগ্‌দোলে ঘোষণা কর, এবং নোফে ও তফন্‌হেষে ঘোষণা কর, বল, তুমি উঠিয়া দাঁড়াও, আপনাকে প্রস্তুত কর, কেননা খড়্‌গ তোমার চারিদিকে গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই খবর হল, “তোমরা মিসরে প্রচার কর, মিগ্‌দোলে ঘোষণা কর, নোফ ও তফন্‌হেষে ঘোষণা করে বল, ‘তোমরা জায়গা নিয়ে দাঁড়াও ও প্রস্তুত হও, কারণ তলোয়ার তোমাদের চারপাশে গ্রাস করবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই খবর হল, “তোমরা মিসরে প্রচার কর, মিগ্‌দোলে ঘোষণা কর, মেম্ফিস ও তফন্‌হেষে ঘোষণা করে বল, ‘তোমরা জায়গা নিয়ে দাঁড়াও ও প্রস্তুত হও, কারণ তলোয়ার তোমাদের চারপাশে গ্রাস করবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের শহরে-নগরে ঘোষণা কর এ কথা, ঘোষণা কর মিগ্‌দোল, মেমফিস আর তফনহেষে বল, আত্মরক্ষার জন্য প্রস্তুত হও, যুদ্ধে ধ্বংস হয়ে যাবে তোমাদের সর্বস্ব!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মিশরে, মিগ্দোল শহরে, নোফে এবং তফন্হেষ শহরেও এই বার্তা ঘোষণা করে দাও| ‘যুদ্ধের জন্য প্রস্তুত হও| কেন? কারণ তোমাদের চারপাশের সমস্ত জাতিসমূহ তরবারি দ্বারা নিহত হচ্ছে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা মিশরে প্রচার কর, মিগ্দোল ও নোফে এটি শোনা যাক। তফনহেষে ঘোষণা করে বল, তোমরা জায়গা নিয়ে দাঁড়াও ও প্রস্তুত হও, কারণ তরোয়াল তোমাদের চারপাশে গ্রাস করছে।