Jeremiah 46:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বলবানেরা কেন ভেসে গেল? তারা স্থির থাকতে পারল না, যেহেতু মাবুদ তাদেরকে অধঃপাতিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তোমার যোদ্ধারা ভূপাতিত হবে? তারা দাঁড়াতে পারে না, কারণ সদাপ্রভু তাদের মাটিতে ফেলে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বলবানেরা কেন ভাসিয়া গেল? তাহারা স্থির থাকিতে পারিল না, যেহেতু সদাপ্রভু তাহাদিগকে অধঃপাতিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বলবানেরা কেন ভাসিয়া গেল? তাহারা স্থির থাকিতে পারিল না, যেহেতু সদাপ্রভু তাহাদিগকে অধঃপাতিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের যোদ্ধারা কেন হেরে যাবে? তারা দাঁড়াতে পারবে না, কারণ সদাপ্রভুই তাদের ঠেলে নীচে ফেলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের যোদ্ধারা কেন হেরে যাবে? তারা দাঁড়াতে পারবে না, কারণ মাবুদই তাদের ঠেলে নীচে ফেলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন তোমাদের শক্তিধর দেবতা আপিস-এর হল পতন? প্রভু পরমেশ্বর আঘাত করেছেন তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মিশর, তোমার শক্তিশালী সৈন্যরা নিহত হবে| তারা আর উঠে দাঁড়াতে পারবে না| কারণ তারা উঠে দাঁড়াতে গেলেই প্রভু তাদের ধাক্কা মেরে ফেলে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের দেবতা আপনি কেন পালিয়ে গেল? কেন তোমাদের দেবতা দাঁড়াতে পারছে না? সদাপ্রভু তাদের নীচে ছুঁড়ে ফেলেছেন।