Jeremiah 46:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ যাঁর নাম, সেই বাদশাহ্‌ বলেন, আমার জীবনের কসম, পর্বতমালার মধ্যে তাবোরের মত কিংবা সমুদ্রের নিকটস্থ কর্মিলের মত এক ব্যক্তি আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার জীবনের দিব্যি,” রাজা ঘোষণা করেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু, “একজন আসবেন, যিনি পর্বতগুলির মধ্যে তাবোরের তুল্য, সমুদ্রতীরের কর্মিল পাহাড়ের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু যাঁহার নাম, সেই রাজা কহেন, আমার জীবনের দিব্য, পর্ব্বতগণের মধ্যে তাবোরের সদৃশ কিম্বা সমুদ্রের নিকটস্থ কর্মিলের সদৃশ এক ব্যক্তি আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু যাঁহার নাম, সেই রাজা কহেন, আমার জীবনের দিব্য, পর্বতগণের মধ্যে তাবোরের সদৃশ কিম্বা সমুদ্রের নিকটস্থ কর্মিলের সদৃশ এক ব্যক্তি আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু সেই রাজা ঘোষণা করছেন, “আমার জীবনের দিব্য যে, এমন একজন আসবেন যিনি পাহাড়গুলোর মধ্যে তাবোরের মত, সমুদ্রের কাছের কর্মিলের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন সেই বাদশাহ্‌ ঘোষণা করছেন, “আমার জীবনের কসম যে, এমন একজন আসবেন যিনি পাহাড়গুলোর মধ্যে তাবোরের মত, সমুদ্রের কাছের কর্মিলের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমিই রাজা, আমি জাগ্রত ঈশ্বর, তাবোর পর্বত যেমন ছাড়িয়ে যায় সমস্ত পর্বত শীর্ষ সমুদ্রপৃষ্ঠেরও অনেক উপরে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কার্মেল পর্বত, তেমনি মহাশক্তিধর সেও, যে আসছে তোমাদের আক্রমণ করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ হল রাজার বাণী| রাজাই হলেন প্রভু সর্বশক্তিমান| “আমি আছি এটা যেমন নিশ্চিত, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এক ক্ষমতাশালী নেতা আসবে| সে হবে সমুদ্রের সন্নিকটে স্থির ভাবে দাঁড়িয়ে থাকা তাবোর এবং কর্মিল পর্বতের মতো বিশাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাজা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু, তাঁর ঘোষণা “আমার জীবনের দিব্যি, পর্বতের মধ্যে তাবোরের মত এবং সমুদ্রের কাছের কর্মিলের মত একজন আসবেন।