Jeremiah 46:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরের বিষয়। ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের চতুর্থ বছরে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার মিসরের বাদশাহ্ ফেরাউন-নখোর যে সৈন্যসামন্তকে পরাজিত করলেন, ফোরাত নদীর তীরস্থ কর্কমীশে উপস্থিত সেই সৈন্যসামন্ত বিষয়ক কথা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর সম্পর্কে: যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, মিশরের রাজা ফরৌণ নখোর যে সৈন্যদলকে ইউফ্রেটিস নদীর তীরে কর্কমীশে পরাস্ত করেন, তাদের সম্পর্কে এই বাক্য,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসরের বিষয়। যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে বাবিল-রাজ নবূখদ্রিৎসর মিসর-রাজ ফরৌণ-নখোর যে সৈন্যসামন্তকে পরাজয় করিলেন, ফরাৎ নদীর তীরস্থ কর্কমীশে উপস্থিত সেই সৈন্যসামন্ত বিষয়ক কথা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরের বিষয়। যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে বাবিল-রাজ নবূখদ্নিৎসর মিসর-রাজ ফরৌণ-নখোর যে সৈন্যসামন্তকে পরাজিত করিলেন, ফরাৎ নদীর তীরস্থ কর্কমীশে উপস্থিত সেই সৈন্যসামন্ত বিষয়ক কথা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে বাবিলের রাজা নবূখদ্নিৎসর ইউফ্রেটিস নদীর কাছে কর্কমীশে মিসরের রাজা ফরৌণ নখোর যে সৈন্যদলকে হারিয়ে দিয়েছিলেন সদাপ্রভু তাদের সম্বন্ধে বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার ফোরাত নদীর কাছে কার্খেমিশে মিসরের বাদশাহ্ ফেরাউন নেখোর যে সৈন্যদলকে হারিয়ে দিয়েছিলেন মাবুদ তাদের সম্বন্ধে বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ যিহোয়াকিমের রাজত্বের চতুর্থ বৎসরে ইউফ্রেটিস নদীর কাছে কর্কমীশে ব্যাবিলনরাজ নেবুকাডনেজার মিশররাজ নেকোকে পরাজিত করেন। এই মিশররাজ নেকোর সৈন্যবাহিনী সম্বন্ধে প্রভু পরমেশ্বর বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বার্তা হল মিশর ও মিশরের রাজা ফরৌণ-নখোর সৈন্যবাহিনীর জন্যে| নখোর সৈন্যরা ফরাৎ নদীর তীরে কর্কমীশ শহরে বাবিলের রাজা নবূখদ্রিত্সরের কাছে পরাজিত হয়েছিল| রাজা যোশিয়ের পুত্র রাজা যিহোয়াকীম যখন তার রাজত্বের চতুর্থ বছরে ছিল সেই সময় নবূখদ্রিত্সর ফরৌন-নখোর সৈন্যদের পরাজিত করেছিল| এই হল মিশর সম্পর্কিত প্রভুর বার্তা:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের বিষয়ে: যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের চতুর্থ বছরে বাবিলের রাজা নবূখদনিৎসর মিশরের রাজা ফরৌণ-নখোর যে সৈন্যদলকে পরাজিত করলেন, ইউফ্রেটিস নদীর তীরের কাছে কর্কমীশে উপস্থিত সেই সৈন্যদলের কথা: