Jeremiah 46:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরের মধ্যবর্তী তার বেতনভোগীরা পুষ্ট বাছুরটির মত, তারাও ফিরে গেছে, একযোগে পালিয়ে গেছে, স্থির থাকে নি, কেননা তাদের বিপদের দিন, প্রতিফল পাবার সময়, তাদের কাছে উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সৈন্যশ্রেণীরা বেতনভোগী, তারা সব নধর বাছুরের মতো। তারাও পিছন ফিরে একসঙ্গে পালাবে, তারা তাদের স্থানে স্থির হয়ে দাঁড়াতে পারবে না, কারণ বিপর্যয়ের দিন তাদের উপরে নেমে আসছে, সেই সময়টি হল তাদের শাস্তি পাওয়ার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসরের মধ্যবর্ত্তী তাহার বেতনভোগীরা পুষ্ট গোবৎসের ন্যায়, তাহারাও ফিরিয়া গিয়াছে, একযোগে পলায়ন করিয়াছে, স্থির থাকে নাই, কেননা তাহাদের বিপদের দিন, প্রতিফল পাইবার সময়, তাহাদের কাছে উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরের মধ্যবর্তী তাহার বেতনভোগীরা পুষ্ট গোবৎসের ন্যায়, তাহারাও ফিরিয়া গিয়াছে, একযোগে পলায়ন করিয়াছে, স্থির থাকে নাই, কেননা তাহাদের বিপদের দিন, প্রতিফল পাইবার সময়, তাহাদের কাছে উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের বেতনভোগী সৈন্যেরা মোটা তাজা বাছুরের মত। তারাও ফিরে একসংগে পালাবে; তারা স্থির থেকে যুদ্ধ করবে না, কারণ তাদের উপর ধ্বংসের দিন আসছে, তাদের শাস্তি পাবার সময় এসে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের বেতনভোগী সৈন্যেরা মোটা তাজা বাছুরের মত। তারাও ফিরে একসংগে পালাবে; তারা স্থির থেকে যুদ্ধ করবে না, কারণ তাদের উপর ধ্বংসের দিন আসছে, তাদের শাস্তি পাবার সময় এসে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার ভাড়াটে সৈন্যেরা পর্যন্ত গোবৎসের মত অসহায়, রুখে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারছে না তারা, পিছন ফিরে পালাচ্ছে।তাদের সর্বনাশের দিন, ধ্বংসের দিন সমুপস্থিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর সেনাবাহিনীর ভাড়াটে সৈন্যরা হল তরুণী গাভীর মতো| তারা কখনো শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে লড়তে পারবে না| তারা দৌড়ে পালাবে| তাদেরও শেষ হবার সময় ঘনিয়ে আসছে| শীঘ্রই তারা শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের মধ্যবর্তী তার সৈন্যেরা পুষ্ট বাছুরের মত। কিন্তু তারা ফিরে যাবে ও পালিয়ে যাবে। তারা একসঙ্গে দাঁড়াবে না, কারণ তাদের বিপদের দিন, তাদের শাস্তি পাবার দিন আসছে।