Jeremiah 46:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার আওয়াজ সাপের মত চলবে; কারণ ওরা সসৈন্যে চলবে এবং কাঠুরিয়াদের মত কুড়ালি নিয়ে তার বিরুদ্ধে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর পালিয়ে যাওয়া সাপের মতো হিস্হিস্ করবে, যেভাবে সৈন্যদল সামনের দিকে এগিয়ে যায়; তারা কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে, যেমন লোকেরা গাছপালা কেটে নেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার শব্দ সর্পের ন্যায় চলিবে; কারণ উহারা সসৈন্যে চলিবে, এবং কাঠুরিয়াদের ন্যায় কুড়ালি লইয়া তাহার বিরুদ্ধে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার শব্দ সর্পের ন্যায় চলিবে; কারণ উহারা সসৈন্যে চলিবে, এবং কাঠুরিয়াদের ন্যায় কুড়ালি লইয়া তাহার বিরুদ্ধে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রু সৈন্যেরা যখন এগিয়ে আসবে তখন মিসরীয়েরা সাপের মত খস্ খস্ শব্দ করে পালিয়ে যাবে; কাঠুরিয়াদের মত করে শত্রুরা কুড়াল নিয়ে মিসরের বিরুদ্ধে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রু সৈন্যেরা যখন এগিয়ে আসবে তখন মিসরীয়রা সাপের মত খস্ খস্ শব্দ করে পালিয়ে যাবে; কাঠুরিয়াদের মত করে শত্রুরা কুড়াল নিয়ে মিসরের বিরুদ্ধে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুসেনা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মিশর পালিয়ে গেছে সাপের মত আওয়াজ করতে করতে। বনের গাছগুলি কেটে ফেলে কাঠুরিয়া যেমন ধ্বংস করে নিবিড় অরণ্য, তেমনি তারা কুঠার দিয়ে তাকে আক্রমণ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর শুধু সাপের মতো হিসহিস শব্দ করে ফুঁসবে আর পালানোর চেষ্টা করবে| শত্রুপক্ষ এমশঃ তার কাছে এগিয়ে আসবে| এবং মিশরের সৈন্যরা শুধু আপ্রাণ চেষ্টা করে যাবে কি করে পালিয়ে যাওয়া যায়| শত্রুদল কুঠার নিয়ে মিশরকে আক্রমণ করবে| তারা যেন গাছ কেটে ফেলছে এমন লোকদের মত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর সাপের মত শিশ ধ্বনি করবে ও বুকে হাঁটবে, কারণ তার শত্রুরা তার বিরুদ্ধে এগিয়ে আসছে। তারা কাঠুরিয়াদের মত কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে।