Jeremiah 46:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরন্তু, হে আমার গোলাম ইয়াকুব, তুমি ভয় করো না; হে ইসরাইল, নিরাশ হয়ো না; কেননা দেখ, আমি দূর থেকে তোমাকে, বন্দীত্ব-দেশ থেকে তোমার বংশকে নিস্তার করবো; ইয়াকুব ফিরে আসবে, নির্ভয় ও নিশ্চিন্ত থাকবে, কেউ তাকে ভয় দেখাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার দাস যাকোব, তোমরা ভয় কোরো না; ও ইস্রায়েল, তোমরা নিরাশ হোয়ো না। আমি নিশ্চয়ই তোমাকে দূরবর্তী দেশ থেকে রক্ষা করব, তোমার বংশধরদের নির্বাসনের দেশ থেকে উদ্ধার করব। যাকোব পুনরায় শান্তি ও সুরক্ষা লাভ করবে, আর কেউ তাকে ভয় দেখাতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু, হে আমার দাস যাকোব, তুমি ভয় করিও না; হে ইস্রায়েল, নিরাশ হইও না; কেননা দেখ, আমি দূর হইতে তোমাকে, বন্দিত্ব-দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব; যাকোব ফিরিয়া আসিবে, নির্ভয় ও নিশ্চিন্ত থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু, হে আমার দাস যাকোব, তুমি ভয় করিও না; হে ইস্রায়েল, নিরাশ হইও না; কেননা দেখ, আমি দূর হইতে তোমাকে, বন্দিত্ব-দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব; যাকোব ফিরিয়া আসিবে, নির্ভয় ও নিশ্চিন্ত থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার দাস যাকোব, ভয় কোরো না; হে ইস্রায়েল, উৎসাহহীন হোয়ো না। আমি দূর দেশ থেকে, বন্দী থাকা দেশ থেকে তোমাকে ও তোমার বংশধরদের নিশ্চয় উদ্ধার করব। যাকোব আবার শান্তিতে ও নিরাপদে থাকবে, কেউ তাকে ভয় দেখাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার গোলাম ইয়াকুব, ভয় কোরো না; হে ইসরাইল, উৎসাহহীন হোয়ো না। আমি দূর দেশ থেকে, বন্দী থাকা দেশ থেকে তোমাকে ও তোমার বংশধরদের নিশ্চয় উদ্ধার করব। ইয়াকুব আবার শান্তিতে ও নিরাপদে থাকবে, কেউ তাকে ভয় দেখাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রজাবৃন্দ, ভীত হয়ো না তোমরা, ভয়ে হয়ো না বিচলিত হে ইসরায়েল। সুদূর দেশান্তর থেকে আমি উদ্ধার করে আনব তোমাদের, সেই দেশ থেকে যেখানে তোমরা বন্দী হয়ে আছ। তোমরা আবার ফিরে আসবে আপন গৃহে, শান্তিতে করবে বাস। নিরাপদ হবে তোমরা, আর কেউ তোমাদের ভয় দেখাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাকোব, আমার অনুচর, আমার সেবক, ভীত হয়ো না| ভয় পেও না ইস্রায়েল| আমি তোমাকে ঐ সব দূর দেশের হাত থেকে রক্ষা করব| তোমার নির্বাসিত সন্তানদের আমি রক্ষা করব| যাকোবে আবার নিরাপত্তা ও শান্তি ফিরে আসবে| কেউ আর তাকে ভয় দেখাতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কিন্তু তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না; আতঙ্কিত হোয়ো না, ইস্রায়েল, কারণ আমি তোমাকে দূর দেশ থেকে ও বন্দী থাকা দেশ থেকে ফিরিয়ে আনব। তখন যাকোব ফিরে আসবে, শান্তিতে খুঁজে পাবে ও নিরাপদে থাকবে এবং কেউ তাকে ভয় দেখাবে না।