Jeremiah 46:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঘোড়াগুলোকে সজ্জিত কর, হে ঘোড়সওয়াররা, ঘোড়ায় চড় এবং শিরস্ত্রাণ পরে সম্মুখে দাঁড়াও, বর্শা চকচকে কর, বর্ম পরিধান কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অশ্বগুলিকে সজ্জিত করো, যুদ্ধাশ্বে আরোহণ করো! শিরস্ত্রাণ পরে তোমরা অবস্থান নাও! তোমাদের বর্শাগুলি ঝকঝকে করো, সব রণসাজ পরে নাও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অশ্বগণকে সজ্জিত কর, হে অশ্বারোহিগণ, অশ্বারোহণ কর, এবং শিরস্ত্রাণ পরিয়া সম্মুখে দাঁড়াও, বড়শা চকচকে কর, বর্ম্ম পরিধান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অশ্বগণকে সজ্জিত কর, হে অশ্বারোহিগণ, অশ্বারোহণ কর, এবং শিরস্ত্রাণ পরিয়া সম্মুখে দাঁড়াও, বর্শা চকচকে কর, বর্ম পরিধান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘোড়াগুলোকে সাজিয়ে তার উপর চড়। মাথা রক্ষার টুপি মাথায় দিয়ে জায়গায় গিয়ে দাঁড়াও। তোমাদের বর্শাগুলো ঝক্‌ঝকে করে নাও। যুদ্ধের সাজ পর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘোড়াগুলোকে সাজিয়ে তার উপর চড়। মাথা রক্ষার টুপি মাথায় দিয়ে জায়গায় গিয়ে দাঁড়াও। তোমাদের বর্শাগুলো ঝক্‌ঝকে করে নাও। যুদ্ধের সাজ পর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জিত কর তোমাদের অশ্ব, হে অশ্বারোহীবৃন্দ,আরোহণ কর অশ্বে। সারিবদ্ধভাবে দাঁড়াও, মস্তকে দাও শিরস্ত্রাণ! সুতীক্ষ্ণ কর তোমাদের বর্শা, বর্ম পরিধান কর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈন্যরা, তোমরা তোমাদের অশ্বদের প্রস্তুত করবে এবং তাদের ওপর বসবে| যুদ্ধক্ষেত্রের ভেতরে দুর্বারভাবে এগিয়ে যাও| তোমাদের শিরস্ত্রাণ পরে নাও; তোমাদের বর্শাকে ঘষা-মাজা করে নাও এবং তোমাদের বর্ম পরে নাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘোড়াগুলিকে সাজাও, ঘোড়াচালকরা তার উপর চড়। মাথা রক্ষার বর্ম পরে তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। বর্শাগুলি মসৃণ কর এবং যুদ্ধসজ্জা পর।