Jeremiah 46:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্রুতগামী লোককে পালিয়ে যেতে দিও না, বীরকে পার পেতে দিও না; উত্তর দিকে ফোরাত নদীর কাছে তারা হোঁচট খেয়ে পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দ্রুতগামী লোক পলায়ন করতে পারছে না, শক্তিশালী লোকেরাও নিষ্কৃতি পাচ্ছে না। উত্তর দিকে, ইউফ্রেটিস নদীর তীরে, তারা হোঁচট খেয়ে পতিত হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রুতগামী লোককে পলায়ন করিতে দিও না, বীরকে পার পাইতে দিও না; উত্তরদিকে ফরাৎ নদীর নিকটে তাহারা উছোট খাইয়া পড়িয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রুতগামী লোককে পলায়ন করিতে দিও না, বীরকে পার পাইতে দিও না; উত্তরদিকে ফরাৎ নদীর নিকটে তাহারা উছোট খাইয়া পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাড়াতাড়ি দৌড়াতে পারে তারাও পালাতে পারছে না; শক্তিশালীরাও পালাতে পারছে না। উত্তর দিকে ইউফ্রেটিস নদীর কাছে তারা উছোট খেয়ে পড়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাড়াতাড়ি দৌড়াতে পারে তারাও পালাতে পারছে না; শক্তিশালীরাও পালাতে পারছে না। উত্তর দিকে ফোরাত নদীর কাছে তারা উচোট খেয়ে পড়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রুতপায়ে যারা দৌড়াচ্ছে, পালাতে পারবে না তারা, যোদ্ধারাও পারবে না পালিয়ে বাঁচতে, উত্তরে ইউফ্রেটিসের তীরে তারা উছোট খেয়ে পড়ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দ্রুতগামী লোকরা আর দৌড়তে পারছে না| শক্তিশালী সৈন্যরা পালাতে পারছে না| তারা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে| ফরাৎ নদীর তীরে, উত্তরদিকে এই ঘটনা ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্রুতগামী লোকেরা পালাতে পারছে না; সৈন্যরাও রেহাই পাচ্ছে না। উত্তর দিকে ইউফ্রেটিস নদীর কাছে তারা হোঁচট খেয়ে পড়েছে।