Jeremiah 46:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে কে, যে নীল নদের মত উঠে আসছে, নদীগুলোর মত জলরাশি আস্ফালন করছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নীলনদের মতো, নদীর উপচে পড়া জলরাশির মতো, ওই যে উঠে আসছে, ও কে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ কে, যে নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদীসমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ কে, যে নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদীসমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ও কে যে, নীল নদীর মত করে, নদীর ফুলে ওঠা জলের মত করে উঠে আসছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ও কে যে, নীল নদের মত করে, নদীর ফুলে ওঠা পানির মত করে উঠে আসছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ও কে? নীলনদের মত যার অভ্যুত্থান হচ্ছে, সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যার দুরন্ত বেগে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীল নদের মতো কে এগিয়ে আসছে? কে এগিয়ে আসছে দ্রুতগামী শক্তিশালী নদীর মতো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ও কে যে, নীল নদীর মত উঠে আসছে, নদীর মত জল তোলপাড় করছে?