Jeremiah 46:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর নীল নদের মত উঠে আসছে, নদীগুলোর মত জলরাশি আস্ফালন করছে; আর সে বলে, আমি উথলে উঠব, ভূতল আপ্লাবিত করবো, আমি নগর ও সেই স্থানের অধিবাসীদের বিনষ্ট করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর নীলনদের মতো উঠে আসছে, যেমন নদীগুলিতে জলরাশি ফেঁপে ওঠে। সে বলছে, ‘আমি উঠে সমস্ত পৃথিবীকে প্লাবিত করব, আমি লোকসমেত সব নগর ধ্বংস করব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদীসমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে; আর সে বলে, আমি উথলিয়া উঠিব, ভূতল আপ্লাবিত করিব, আমি নগর ও তন্নিবাসীদিগকে বিনষ্ট করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদীসমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে; আর সে বলে, আমি উথলিয়া উঠিব, ভূতল আপ্লাবিত করিব, আমি নগর ও তন্নিবাসীদিগকে বিনষ্ট করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীল নদীর মত করে, নদীর ফুলে ওঠা জলের মত করে মিসর উঠে আসছে। সে বলছে, ‘আমি ফুলে উঠে পৃথিবী ঢেকে ফেলব; আমি শহরগুলো ও তাদের লোকদের ধ্বংস করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নীল নদের মত করে, নদীর ফুলে ওঠা পানির মত করে মিসর উঠে আসছে। সে বলছে, ‘আমি ফুলে উঠে দুনিয়া ঢেকে ফেলব; আমি শহরগুলো ও তাদের লোকদের ধ্বংস করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ও যে মিশর, নীলনদেরই মত উৎসারিত হয়ে বন্যার বেগে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব! মিশর বলল, আমি উত্তাল হব, প্লাবিত করব ধরণীতল, ধ্বংস করব নগর-জনপদ ও তার অধিবাসীদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর নীল নদের মতো জেগে ওঠো, একটি বেগবান ও শক্তিশালী নদীর মত| শক্তিশালী দ্রুতগামী নদীর মতো যে আসছে সে মিশর| মিশর বলল, ‘আমি আসব এবং পৃথিবীকে গ্রাস করব| আমি ধ্বংস করব শহরগুলিকে এবং সেই শহরের মানুষকে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর নীল নদীর মত হয়ে উঠে আসছে, নদীর মত জল তোলপাড় করছে। সে বলে, আমি উপরে উঠব; আমি পৃথিবী ঢেকে ফেলব; আমি শহরগুলি ও তাদের বাসিন্দাদের ধ্বংস করব।