Jeremiah 46:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সমস্ত ঘোড়া, উঠে যাও; হে সমস্ত রথ, উন্মত্তের মত হও; বীরেরা, ঢালধারী ইথিওপিয়া ও পূট এবং তীরন্দাজ ও ধনুকে চাড়াদায়ী লূদীয়রা এগিয়ে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে অশ্বেরা, তোমরা আক্রমণ করো! ওহে রথারোহীরা, তোমরা উন্মত্তের মতো রথ চালাও! হে যোদ্ধারা, তোমরা সমরাভিযান করো, কূশ ও পূটের লোকেরা, যারা ঢাল বহন করে, লূদের লোকেরা, যারা ধনুকে শরসন্ধান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অশ্বগণ, উঠিয়া যাও; হে রথ সকল, উন্মত্তের ন্যায় হও; বীরগণ, ঢালধারী কূশ ও পূট, এবং ধনুর্দ্ধর ও ধনুকে চাড়াদায়ী লূদীয়গণ বহির্গত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে অশ্বগণ, উঠিয়া যাও; হে রথ সকল, উন্মত্তের ন্যায় হও; বীরগণ, ঢালধারী কূশ ও পূট, এবং ধনুর্ধর ও ধনুকে চাড়াদায়ী লূদীয়গণ বহির্গত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে সমস্ত ঘোড়া, তোমরা আক্রমণ কর। ওহে রথচালকেরা, তোমরা পাগলের মত রথ চালাও। হে যোদ্ধারা, ঢাল-বহনকারী কূশ ও পুটের লোকেরা, ধনুকধারী লূদীয়েরা, তোমরা এগিয়ে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে সমস্ত ঘোড়া, তোমরা আক্রমণ কর। ওহে রথচালকেরা, তোমরা পাগলের মত রথ চালাও। হে যোদ্ধারা, ঢাল-বহনকারী ইথিওপিয়া ও পুটের লোকেরা, ধনুকধারী লিডীয়রা, তোমরা এগিয়ে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে অশ্বারোহীবাহিনী, ধাবিত হও সবেগে, সারথিবৃন্দ, রথ চালনা কর তীব্র গতিতে, রণক্ষেত্রে ছুটে চল সৈন্যবাহিনী! হে সুদান ও লিবিয়ার সৈনিক, ঢাল তুলে ধর, লিডিয়ার নিপুণ ধনুর্ধরেরা তুলে নাও ধনুর্বাণ, আক্রমণ কর সবেগে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশ্বারোহী সৈন্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো| রথচালকরা, দ্রুত ছোটাও রথের চাকা| বীর যোদ্ধা এগিয়ে চলো| কূশ এবং পূটিয সৈন্যগণ, তোমাদের বর্মগুলি বহন কর| লূদীয় সৈন্যগণ, তোমাদের ধনুকগুলো ব্যবহার কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সমস্ত ঘোড়া, উঠে যাও; তোমরা আক্রমণ কর। হে রথেরা, পাগলের মত হও। হে বীরেরা, ঢাল বহনকারী কূশ ও পূটের দক্ষ লোকেরা, ধনুকধারী লূদীয়েরা, তোমরা এগিয়ে যাও।