Jeremiah 47:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরাউন গাজা পরাজিত করার আগে ফিলিস্তিনীদের বিষয়ে ইয়ারমিয়া নবীর কাছে মাবুদের যে কালাম নাজেল হল, তার বৃত্তান্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ গাজা আক্রমণ করার পূর্বে, ফিলিস্তিনীদের সম্পর্কে ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফরৌণ ঘসা পরাজয় করিবার পূর্ব্বে পলেষ্টীয়দের বিষয়ে যিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরৌণ ঘসা পরাজিত করিবার পূর্বে পলেষ্টীয়দের বিষয়ে যিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ গাজা আক্রমণ করবার আগে পলেষ্টীয়দের সম্বন্ধে সদাপ্রভুর এই বাক্য নবী যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন গাজা আক্রমণ করবার আগে ফিলিস্তিনীদের সম্বন্ধে মাবুদের এই কালাম নবী ইয়ারমিয়ার উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ গাজা আক্রমণ করার আগে প্রভু পরমেশ্বর ফিলিস্তিয়া সম্বন্ধে আমাকে বলেছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়দের সম্বন্ধে ভাববাদী যিরমিয়র কাছে প্রভুর বার্তা এসেছিল| ফরৌণ ঘসা শহর আক্রমণের আগে এই বার্তা এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়দের বিষয়ে সদাপ্রভুর এই বাক্য ভাববাদী যিরমিয়ের কাছে এল। ফরৌণ ঘসা আক্রমণ করবার আগে এই বাক্য এল।