Jeremiah 47:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গাজার মাথায় টাক পড়লো, অস্কিলোন, তাদের উপত্যকার অবশিষ্টাংশ নীরব হল; তুমি কত কাল তোমার অঙ্গ কাটাকুটি করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাজা বিলাপ করে তার মস্তক মুণ্ডন করবে; অস্কিলোন নীরব হবে। হে সমতলভূমির অবশিষ্ট লোকেরা, তোমরা কত কাল নিজেদের শরীর কাটাকুটি করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঘসার মস্তকে টাক পড়িল, অস্কিলোন, তাহাদের তলভূমির অবশিষ্টাংশ, নীরব হইল; তুমি কত কাল আপনার অঙ্গ কাটাকুটি করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঘসার মস্তকে টাক পড়িল, অস্কিলোন, তাহাদের তলভূমির অবশিষ্টাংশ, নীরব হইল; তুমি কত কাল আপনার অঙ্গ কাটাকুটি করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাজা শোক প্রকাশ করে তার মাথা কামিয়ে ফেলবে; অস্কিলোনকে ধ্বংস করা হবে। হে সমভূমির বাকী লোকেরা, আর কতকাল তোমরা নিজেদের দেহ কাটাকুটি করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাজা শোক প্রকাশ করে তার মাথা কামিয়ে ফেলবে; অস্কিলোনকে ধ্বংস করা হবে। হে সমভূমির বাকী লোকেরা, আর কতকাল তোমরা নিজেদের দেহ কাটাকুটি করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাজার অধিবাসীদের উপরে নেমে এসেছে সুগভীর দুঃখ, আসকেলনের মানুষ হয়েছে স্তব্ধ। ফিলিস্তিয়ার অবশিষ্ট মানুষেরা আর কদিন করবে শোক?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘসার লোকরা তাদের মাথা কামাবে এবং শোক প্রকাশ করবে| অস্কিলোনের লোকরা চুপ করে থাকবে| উপত্যকায় বেঁচে যাওয়া লোকরা, তোমরা আর কত দিন নিজেদের আহত করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘসার উপর টাক পড়ল। অস্কিলোন, তাদের উপত্যকার অবশিষ্ট লোকেরা নিশ্চুপ হয়ে যাবে। কতদিন তোমরা বিলাপ করে নিজেদের কাটাকুটি করবে?