Jeremiah 47:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদের তলোয়ার, তুমি আর কত কাল পরে ক্ষান্ত হবে? তুমি তোমার কোষে প্রবেশ কর, শান্ত হও, ক্ষান্ত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আহ্, সদাপ্রভুর তরোয়াল, আর কত কাল পরে তুমি ক্ষান্ত হবে? তুমি নিজের কোষে প্রবেশ করো, নিবৃত্ত হও ও শান্ত হও।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভুর খড়্‌গ, তুমি আর কত কাল পরে ক্ষান্ত হইবে? তুমি আপন কোষে প্রবেশ কর, শান্ত হও, ক্ষান্ত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভুর খড়্‌গ, তুমি আর কতকাল পরে ক্ষান্ত হইবে? তুমি আপন কোষে প্রবেশ কর, শান্ত হও, ক্ষান্ত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা এই বলে কেঁদে ওঠো, ‘হে সদাপ্রভুর তলোয়ার, আর কত দিন পরে তুমি বিশ্রাম করবে? তোমার খাপে তুমি ফিরে যাও; থাম, শান্ত হও।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা এই বলে কেঁদে ওঠো, ‘হে মাবুদের তলোয়ার, আর কত দিন পরে তুমি বিশ্রাম করবে? তোমার খাপে তুমি ফিরে যাও; থাম, শান্ত হও।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি চীৎকার করে বল, ‘প্রভু পরমেশ্বরের তরবারি! আর কতদিন তুমি মেতে থাকবে ধ্বংস লীলায়? ক্ষান্ত হও, কোষবদ্ধ হও এবার, সেখানেই কর বিশ্রাম।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুর তরবারি, তুমি এখনো ফিরে যাওনি| আর কতদিন এই ভাবে যুদ্ধ করে যাবে? যাও এবার তোমার খাপে ফিরে যাও এবং স্থির হও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর তরোয়াল ধিক তোমাকে! আর কত দিন পরে তুমি শান্ত হবে? তোমার খাপে তুমি ফিরে যাও; থাম এবং শান্ত হও’।