Jeremiah 47:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা কিভাবে ক্ষান্ত হতে পারে? মাবুদ তো ওকে হুকুম দিয়েছেন; অস্কিলোনের বিরুদ্ধে ও সমুদ্র-বক্ষের বিরুদ্ধে, সেখানে তিনি তাকে নিযুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তা কেমন করে ক্ষান্ত হবে, যখন সদাপ্রভু তাকে আদেশ দিয়েছেন? যখন তাঁর আদেশ নির্গত হয়েছে অস্কিলোন ও উপকূল এলাকা আক্রমণ করার?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহা কি প্রকারে ক্ষান্ত হইতে পারে? সদাপ্রভু ত উহাকে আজ্ঞা দিয়াছেন; অস্কিলোনের বিরুদ্ধে ও সমুদ্র-বক্ষের বিরুদ্ধে, সেইখানে তিনি তাহাকে নিযুক্ত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহা কি প্রকারে ক্ষান্ত হইতে পারে? সদাপ্রভু ত উহাকে আজ্ঞা দিয়াছেন; অস্কিলোনের বিরুদ্ধে ও সমুদ্র-বক্ষের বিরুদ্ধে, সেখানে তিনি তাহাকে নিযুক্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তাকে আদেশ দিয়েছি তাই কেমন করে সে বিশ্রাম করবে? আমিই তো তাকে অস্কিলোন ও সমুদ্রের কিনারা আক্রমণ করতে আদেশ দিয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তাকে হুকুম দিয়েছি তাই কেমন করে সে বিশ্রাম করবে? আমিই তো তাকে অস্কিলোন ও সমুদ্রের কিনারা আক্রমণ করতে হুকুম দিয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু, কি করে ক্ষান্ত হবে সে, যখন আমিই তাকে কাজের ভার দিয়েছি? আসকেলন ও সাগরতীরবাসী সমস্ত লোককে আঘাত হানার আদেশ দিয়েছি আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভুর তরবারি, কি করে তুমি প্রভুর আদেশ অগ্রাহ্য করতে পারো এবং তোমার খাপে ফিরে গিয়ে বিশ্রাম নিতে পারো? প্রভুই তাঁর তরবারিকে আদেশ দিয়েছেন অস্কিলোন শহর এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে আক্রমণ করার জন্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কিভাবে শান্ত হতে পারো, কারণ সদাপ্রভু তোমায় আদেশ দিয়েছেন। তিনি তোমাকে অস্কিলোন ও সমুদ্রের বেলাভূমির বিরুদ্ধে আক্রমণ করতে আদেশ দিয়েছি।”