Jeremiah 48:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বদদোয়াগ্রস্ত হোক সেই ব্যক্তি, যে শিথিলভাবে মাবুদের কাজ করে; বদদোয়াগ্রস্ত হোক সেই ব্যক্তি, যে তার তলোয়ারকে রক্তপাত করতে বারণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অভিশপ্ত হোক সেই মানুষ, যে শিথিলভাবে সদাপ্রভুর কাজ করে! অভিশপ্ত হোক সেই জন, যে তার তরোয়ালকে রক্তপাত করতে না দেয়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে শিথিলভাবে সদাপ্রভুর কার্য্য করে; শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে আপন খড়্গকে রক্তপাত করিতে বারণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে শিথিলভাবে সদাপ্রভুর কার্য করে; শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে আপন খড়্গকে রক্তপাত করিতে বারণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমার কাজে যে লোক ঢিলেমি করে তার উপর অভিশাপ পড়ুক। যে তার তলোয়ারকে রক্তপাত করতে দেয় না তার উপরে অভিশাপ পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমার কাজে যে লোক ঢিলেমি করে তার উপর বদদোয়া পড়ুক। যে তার তলোয়ারকে রক্তপাত করতে দেয় না তার উপরে বদদোয়া পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(যে ব্যক্তি সর্বান্তঃকরণে ঈশ্বরের দেওয়া কর্মভার করে না সম্পন্ন, তাকে অভিসম্পাত কর! যে ব্যক্তি আপন তরবারি কোষবদ্ধ করে রাখে, অভিশাপ দাও তাকে।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি প্রভুর নির্দেশ মতো তার তরবারি ব্যবহার না করে এবং হত্যা করে তাহলে সেই ব্যক্তির জীবনে বিপর্যয় আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর কাজে যে লোক অলস, সে অভিশপ্ত! রক্তপাত থেকে যে তার তরোয়ালকে ফিরিয়ে নেয়, সে অভিশপ্ত।