Jeremiah 48:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ বলেন, দেখ, এমন দিন আসছে, যেদিন আমি তার কাছে সেচকদের পাঠাব, তারা তাকে সেচন করবে, তার পাত্রগুলো শূন্য করবে এবং তাদের সমস্ত কুপা ভেঙ্গে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ঘোষণা করেন, “কিন্তু সেদিন আসন্ন, আমি তাদের প্রেরণ করব, যারা পাত্র থেকে ঢেলে দেয়, আর তারা তাকে ঢেলে দেবে; তারা তার পাত্রগুলি খালি করবে ও ঢালবার জগগুলি চুরমার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু কহেন, দেখ, এমন দিন আসিতেছে, যে দিন আমি তাহার কাছে সেচকদিগকে পাঠাইব, তাহারা তাহাকে সেচন করিবে, তাহার পাত্র সকল শূন্য করিবে, এবং তাহাদের কুপা সকল ভাঙ্গিয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু কহেন, দেখ, এমন দিন আসিতেছে, যে দিন আমি তাহার কাছে সেচকদিগকে পাঠাইব, তাহারা তাহাকে সেচন করিবে, তাহার পাত্র সকল শূন্য করিবে, এবং তাহাদের কুপা সকল ভাঙ্গিয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দিন আসছে যখন আমি কলসী থেকে ঢালবার লোকদের পাঠিয়ে দেব, আর তারা তাকে ঢেলে বের করবে; তারা তার কলসীগুলো খালি করবে এবং তার পাত্রগুলো চুরমার করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দিন আসছে যখন আমি কলসী থেকে ঢালবার লোকদের পাঠিয়ে দেব, আর তারা তাকে ঢেলে বের করবে; তারা তার কলসীগুলো খালি করবে এবং তার পাত্রগুলো চুরমার করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই এবার সেই সময় আসছে, যখন আমি মোয়াবকে সুরার মত ঢালার জন্য লোক পাঠাব। তারা সমস্ত সুরা ঢেলে নিয়ে পাত্র শূন্য করে দেবে এবং ভেঙ্গে দেবে সেই পাত্রগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “কিন্তু শীঘ্রই আমি কিছু লোক পাঠাব যারা তোমাকে সুরার মতো এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালবে| তারপর তারা শূন্য পাত্রের মতো আছাড় মেরে তোমাকে টুকরো টুকরো করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা যখন আমি তার কাছে তাদের পাঠাব, যারা তার সমস্ত পাত্র উল্টে ঢেলে দেবে ও পাত্রগুলি ছড়িয়ে দেবে।