Jeremiah 48:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল-কুল তার বিশ্বাস-ভূমি বেথেলের বিষয়ে যেমন লজ্জিত হয়েছিল, তেমনি মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোয়াব কমোশ-দেবতার জন্য লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের কুল লজ্জিত হয়েছিল যখন তারা বেথেলে স্থাপিত দেবতায় নির্ভর করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-কুল আপন বিশ্বাসভূমি বৈথেলের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিল, তেমনি মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-কুল আপন বিশ্বাস-ভূমি বৈথেলের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিল, তেমনি মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের লোকেরা যেমন বৈথেলের উপর বিশ্বাস করে লজ্জিত হয়েছিল তেমনি মোয়াবও কমোশের বিষয়ে লজ্জিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের লোকেরা যেমন বেথেলের উপর বিশ্বাস করে লজ্জিত হয়েছিল তেমনি মোয়াবও কমোশের বিষয়ে লজ্জিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দেবতা কেমোশ সম্বন্ধে মোয়াবীদের মোহ ভঙ্গ হবে, যেমন বেথেল সম্বন্ধে একদিন ইসরায়েলীদের মোহভঙ্গ হয়েছিল। এই দেবতার উপর তাদের একান্ত আস্থা ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোয়াবের লোকরা তাদের মূর্ত্তি কমোশের জন্য লজ্জিত হবে| বৈথেলে ইস্রায়েলের লোকরাও মূর্ত্তিকে বিশ্বাস করেছিল এবং যখন ঐ মূর্ত্তি তাদের কোন ভাবেই সাহায্য করতে পারেনি তখন তারা হতবুদ্ধি হয়ে পড়েছিল| মোয়াবের সেই রকমই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের লোকেরা যেমন বৈথেলের উপর বিশ্বাস করে লজ্জিত হয়েছিল।